ক্রিকফুট২৪ডটকম ডেস্ক:
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এবার টি-টোয়েন্টির লড়াই। আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ হবে চট্টগ্রামে।
টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াডে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। বাঁহাতি স্পিনার খারি পিয়েরেকে দলে ভিড়িয়েছে তাঁরা।
নতুন একজনকে স্কোয়াডে নিলেও তাঁদের স্কোয়াড সংখ্যা কমেছে। ১৫ জনের জায়গায় এখন ১৪ ক্রিকেটার আছেন। ইনজুরির কারণে ছিটকে গেছেন পেসার শামার জোসেফ ও জেডিয়াহ ব্লেডস।
এ দুই পেসার ছিটকে যাওয়ার খবর নিশ্চিত হওয়ার পরেই বিকল্প হিসেবে আকিল হোসেন ও রেমন সিমন্ডসকে ওয়ানডে স্কোয়াডে যুক্ত করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দুজনেই আছেন টি-টোয়েন্টির স্কোয়াডেও। এবার যুক্ত করা হলো স্পিনার খারি পিরেয়েকে।
টি-টোয়েন্টি সিরিজ হবে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল:
শাই হোপ (অধিনায়ক), অলিক আথানাজে, আকিম অগাস্তে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, ব্রেন্ডন কিং, গুদাকেশ মোতি, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, রেমন সিমন্ডস ও খারি পিয়েরে।

