ক্যাসেমিরোকে নিয়ে মেসি ও রোনালদোর দলের টানাটানি।ক্যাসেমিরো কোথায় যাবেন? রোনালদোর ক্লাবে নাকি মেসির মায়ামিতে? ছবি: গেটি

ইউরোপীয় ফুটবল ছাড়ার ঘোষণা আগেই দিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে সম্পর্ক ছিন্ন করার আনুষ্ঠানিক বার্তার পর থেকেই শুরু হয়েছে এক তুঙ্গস্পর্শী লড়াই। একদিকে ক্রিস্টিয়ানো রোনালদো চাইছেন তাঁর পুরনো বন্ধুকে সৌদি আরবে নিয়ে যেতে, অন্যদিকে লিওনেল মেসিও হাত বাড়িয়েছেন ক্যাসেমিরোকে ইন্টার মায়ামিতে ভেজাতে। ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই ‘ক্যাসেমিরো-দখল’ লড়াই এখন টক অব দ্য টাউন।

রোনালদোর আল নাসর ও পুরনো বন্ধুত্বের টান

রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডে কাঁধে কাঁধ মিলিয়ে লড়া ক্রিস্টিয়ানো রোনালদো এবার ক্যাসেমিরোকে চাইছেন তাঁর আল নাসর প্রজেক্টে। ‘হোয়াইট হাউস’ খ্যাত রিয়ালে একসাথে সব জেতা এই জুটি আবারও সৌদি আরবে এক হওয়ার জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে।

রোনালদোর মতে, ক্যাসেমিরো দলে আসা মানেই আল নাসরের গুণগত মান কয়েক গুণ বেড়ে যাওয়া। এছাড়া আরবের চোখ ধাঁধানো অর্থ আর বড় চুক্তির প্রস্তাবও টেবিলে রেডি করে রেখেছেন সিআরসেভেন।

মেসির সাথে এক হওয়ার পথে ক্যাসেমিরো?

রোনালদো যখন সৌদি আরবে ডাকছেন, তখন আমেরিকার এমএলএস (MLS) থেকে বড় টোপ ফেলেছেন লিওনেল মেসি। ডেভিড বেকহ্যামের ইন্টার মায়ামি ২০২৬ বিশ্বকাপের পরপরই ক্যাসেমিরোকে দলে পেতে মরিয়া। সার্জিও বুসকেটসের উত্তরসূরি হিসেবে ক্লাবটির এক নম্বর পছন্দ এই ব্রাজিলিয়ান।

শোনা যাচ্ছে, মায়ামির সুযোগ-সুবিধা দেখতে এবং ম্যানেজমেন্টের সাথে সরাসরি কথা বলতে ক্যাসেমিরো সম্প্রতি মায়ামি সফরও করেছেন।

রিয়াল কিংবদন্তি ও বার্সা মহাতারকার এক ড্রেসিংরুম!

যদি শেষ পর্যন্ত ক্যাসেমিরো মেসির দলে যোগ দেন, তবে ফুটবল বিশ্ব এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হবে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা কিংবদন্তি ড্রেসিংরুম শেয়ার করবেন বার্সেলোনার ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসির সাথে। একদিকে রোনালদোর পুরনো বন্ধুত্ব, অন্যদিকে মেসির সাথে নতুন ইতিহাস গড়ার হাতছানি—ক্যাসেমিরো শেষ পর্যন্ত কার ডাকে সাড়া দেন, সেটিই এখন দেখার বিষয়।