পিএসএলে অংশ নেওয়া বাংলাদেশের পাঁচ ক্রিকেটার।বাংলাদেশের মোস্তাফিজ, রানা, রিশাদরা এবার পিএসএলে খেলেছেন। ছবি কোলাজ: ক্রিকফুট

নিউজিল্যান্ড সিরিজ। আর তাই পাকিস্তান সুপার লিগ (PSL) মাতিয়ে একে একে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এবারের আসরে তিন ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠ মাতানো ছয় বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে প্রশংসা কুড়িয়েছেন। তবে চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া পারভেজ হোসেন ইমনের চোখে-মুখে ছিল আক্ষেপের ছাপ।

নজর কেড়েছেন মোস্তাফিজ ও রানা

Lahore Qalandars-এর হয়ে এবারের আসরে বল হাতে বেশ নিয়ন্ত্রিত ছিলেন মোস্তাফিজুর রহমান। ৬ ম্যাচে ৭.১৭ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট। তার স্লোয়ার আর কাটারে কুপোকাত হয়েছেন বড় বড় ব্যাটাররা। ১০২ বলের মধ্যে ৩০টিই দিয়েছেন ডট!

অন্যদিকে, পেশোয়ার জালমির হয়ে গতির ঝড় তুলেছেন নাহিদ রানা। গতবার সুযোগ না পেলেও এবার অভিষেক আসরে ৩ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। বিশেষ করে করাচি কিংসের বিপক্ষে ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার কীর্তিটি তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

পিএসএলে বাংলাদেশের বোলারদের পারফরম্যান্স যেমন ছিল:

বোলারফ্র্যাঞ্চাইজিইনিংসউইকেটইকোনমি
মোস্তাফিজুর রহমানলাহোর কালান্দার্স৭.১৭
নাহিদ রানাপেশোয়ার জালমি৫.২০
শরীফুল ইসলামপেশোয়ার জালমি৮.৩৬
রিশাদ হোসেনরাওয়ালপিন্ডিজ১১.০৭

আরও পড়ুন: পিএসএলে রিশাদের ‘শর্ট-সার্কিট’: এক ওভারেই ৪ ছক্কা, খরুচে রেকর্ড!

চোটের আক্ষেপে ইমন, ব্রাত্য তানজিদ তামিম

লাহোর কালান্দার্সের হয়ে ব্যাট হাতে দারুণ শুরু করেছিলেন পারভেজ হোসেন ইমন। মুলতান সুলতানসের বিপক্ষে ১৯ বলে ৪৫ রানের সেই ঝোড়ো ইনিংসটি ছিল দেখার মতো। কিন্তু সতীর্থ আসিফ আলীর সঙ্গে ফিল্ডিংয়ের সময় সংঘর্ষে কাঁধের চোট তার পিএসএল মিশন অসমাপ্ত রেখেই শেষ করে দিয়েছে।

অন্যদিকে, রিশাদ ও শরীফুল সুযোগ পেলেও পুরো আসর বেঞ্চে বসেই কাটাতে হয়েছে তানজিদ হাসান তামিমকে। কোনো ম্যাচ না খেলেই কাল রাতে দেশে ফিরেছেন এই ওপেনার।

আরও পড়ুন: পিএসএল ছেড়ে আইপিএলে যাওয়া ক্রিকেটারদের ‘দেখে নেবে’ পিসিবি!

এনওসি ও কিউই সিরিজের ব্যস্ততা

নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি সিরিজের জন্য ক্রিকেটারদের ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছিল বিসিবি (BCB)। তবে মোস্তাফিজের ক্ষেত্রে রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। ১২ এপ্রিল দেশে ফিরে কিউই সিরিজ খেলে আবারও ২৪ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত দ্বিতীয় ধাপে পিএসএল খেলতে পাকিস্তানে উড়াল দেবেন এই ‘কাটার মাস্টার’।

পেশোয়ার জালমির জার্সিতে শরীফুল ৪ ম্যাচে নিয়েছেন ২ উইকেট। গতকালই তিনি ও রানা মিলে মোস্তাফিজের লাহোর কালান্দার্সকে ৭৬ রানের বড় ব্যবধানে হারিয়েছেন। কিউই সিরিজের আগে ক্রিকেটারদের এই লড়াকু পারফরম্যান্স নিশ্চিতভাবেই টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দেবে।