ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আগেই হেরে বসেছে বাংলাদেশ। কিন্তু আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি টাইগারদের জন্য অতি গুরুত্বপূর্ণ। কারণ, হোয়াইটওয়াশ এড়াতে হবে!

এই হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন অধিনায়ক লিটন দাস।

একাদশ থেকে শামীম হোসেন পাটোয়ারি, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান সাকিবকে বাদ দেওয়া হয়েছে। তাদের জায়গায় পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী ও শরীফুল ইসলাম জায়গা পেয়েছেন।

আগেই সিরিজ জেতা ওয়েস্ট ইন্ডিজেও বদল এনেছে একাদশে। তারা তিন পরিবর্তন করেছে। অধিনায়ক শাই হোপ, শেরফান রাদারফোর্ড ও জেইডন সিলসের বদলে আকিম অগুস্তে, আমির জঙ্গু ও গুদাকেশ মোতিকে নিয়েছে।

প্রথম ম্যাচে চট্টগ্রামে ১৬ রানে হেরেছিল বাংলাদেশ। আর দ্বিতীয়টিতে ব্যবধান কমে ১৪ রানের পরাজয়।

*বাংলাদেশের একাদশ:
লিটন দাস, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী ও শরীফুল ইসলাম।

*ওয়েস্ট ইন্ডিজের একাদশ:
ব্র্যান্ডন কিং, অ্যালিক অ্যাথানাজে, রোস্টন চেস (অধিনায়ক), আকিম অগুস্তে, আমির জঙ্গু, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও গুদাকেশ মোতি।