শঙ্কা পেরিয়ে অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুরু হচ্ছে আগামী ১৯ ডিসেম্বর থেকে। টুর্নামেন্টে খেলবে এবার পাঁচটি দল। এটা আগেই নিশ্চিত করেছে বিসিবি।

কোন দলের মালিকানা কাদের সেটিও জানিয়ে দিয়েছে বোর্ড। তবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও সিলেট দল কোন নামে খেলবে তা আগে জানানো হয়নি।

তবে সেটাও আর এখন অজানা নেই। কারণ আজ দলগুলোর নাম জানিয়ে দিয়েছে বিসিবি।

পাঁচটি ফ্র্যাঞ্চাইজির নাম হচ্ছে- ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটানস। এই পাঁচটি দলই চূড়ান্ত করেছে বিসিবির গভর্নিং কাউন্সিল।

বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিবন্ধন ও মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আসন্ন বিপিএল টি-টোয়েন্টি মৌসুমে অংশগ্রহণের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজির অনুমোদন দেওয়া হয়েছে।

টুর্নামেন্টের সূচি ও ভেন্যুর বিস্তারিত তথ্য পরে জানিয়ে দেবে বিসিবি।