টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি

চূড়ান্ত হয়ে গেল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সূচি। আজ মঙ্গলবার এই সূচির বিষয়টি ঘোষণা করেছে আইসিসি।

জানিয়ে দেওয়া হয়েছে, কোন দল কোন গ্রুপে পড়েছে, কে কার প্রতিপক্ষ।

গ্রুপিং অনুসারে, বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। টাইগারদের প্রতিপক্ষ সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সঙ্গে আছে নেপাল ও ইতালি।

গ্রুপের সেরা দুই দল খেলবে সুপার এইটে। বাংলাদেশকে তাই নেপাল ও ইতালিকে হারানোর পাশাপাশি অপর দুই শক্তিশালী দলের কোনো একটিকে হারাতে হবে। অথবা, ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের কোনো দলকে নেপাল বা ইতালির বিপক্ষে হারতে হবে।

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে খেলবে ২০টি দল। তাদেরকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে ৫টি করে দল রেখেছে ICC।

এই মেগা টুর্নামেন্টের সূচি (T20 World Cup 2026 Schedule) ঘোষণা করা হলো আজ।

সতীর্থকে চড়: কোচের চোখে ‘খারাপ না’, ক্ষমা চাইলেন গেয়ি

গ্রুপিং অনুসারে, ‘এ’ গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তাদের সঙ্গে আছে নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। সহজেই অনুমেয়, ভারত ও পাকিস্তান সুপার এইট নিশ্চিত করছে!

এ দুই দলের গ্রুপ লড়াই হবে ১৫ নভেম্বর, কলম্বোয়।

‘বি’ গ্রুপে আছে আরেক আয়োজক শ্রীলঙ্কা। সঙ্গে আছে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান। শ্রীলঙ্কার জন্য সুপার এইটে যাওয়া সহজ হবে না।

‘ডি’ গ্রুপে ২০২৪ বিশ্বকাপের রানারআপ দক্ষিণ আফ্রিকা পাচ্ছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডাকে।

আইসিসি জানিয়েছে, ৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ২০২৬ বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে কলম্বোতে লড়বে পাকিস্তান ও নেদারল্যান্ডস। একইদিন বাংলাদেশ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

বিশ্বকাপের ম্যাচগুলো হবে ভারতের ৫টি ভেন্যু এবং শ্রীলঙ্কার ৩টি ভেন্যুতে। ভারতের ভেন্যুগুলো হচ্ছে– দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, কলকাতার ইডেন গার্ডেন্স, চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম, আহমেদাবাদের নরেন্দ্র মোদি এবং মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়াম।

শ্রীলঙ্কার ভেন্যুগুলো হচ্ছে- পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম, কলম্বোর আর প্রেমাদাসা এবং সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠ।

পাকিস্তান ভারতে গিয়ে খেলবে না। তারা যদি সেমিফাইনালে বা ফাইনালে যায়, তবে তাদের ম্যাচ হবে কলম্বোতে। অন্যথায় মুম্বাই ও কলকাতায় হবে সেমিফাইনাল দুটি। আর ফাইনাল হবে আহমেদাবাদে।