Bangladesh Cricket team

ভারত ও শ্রীলঙ্কা মিলিয়ে আটটি ভেন্যুতে হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আজ বিশ্বকাপের গ্রুপিং ও সূচি প্রকাশ করেছে আইসিসি।

সূচি অনুসারে, ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের তিনটি গ্রুপ ম্যাচই হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। অপর ম্যাচটি হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

‘সি’ গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। সঙ্গে আছে নেপাল ও ইতালি।

বিশ্বকাপ শুরু হবে পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে, ৭ ফেব্রুয়ারি। একই দিন টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ হবে ইডেনে।

এরপর ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে একই ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ।

গ্রুপে টাইগারদের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে। যেটি হবে ১৭ ফেব্রুয়ারি ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

বাংলাদেশ যদি সুপার এইটে ওঠে, তবে হয়তো শ্রীলঙ্কার কোনো ভেন্যুতে ম্যাচ থাকতে পারে।

*২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং:

গ্রুপ এ: ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া, যুক্তরাষ্ট্র।

গ্রুপ বি: শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান।

গ্রুপ সি: বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইতালি।

গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কানাডা।