একের পর এক গোল। গোলের স্রোতে দিশেহারা ব্রুনাই। সবমিলিয়ে গোল হলো ৮টি।
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে আজ ব্রুনাইকে ৮ গোল দিয়েছে বাংলাদেশ।
এ নিয়ে আসরে টানা দ্বিতীয় জয় পেল গোলাম রব্বানী ছোটনের দল।
গত শনিবার নিজেদের প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
আজ চীনের তঙ্গিলাং লং স্টেডিয়ামে দুই অর্ধে সমান চারটি করে গোল করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচে জোড়া গোল করেছেন রিফাত কাজী ও অপু রহমান। একটি করে গোল করেছেন মোহাম্মদ মানিক, আলিফ রহমান, নাজমুল হুদা ও বায়েজিদ বোস্তামি।
বাংলাদেশ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে আগামী বুধবার, প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

