পর্তুগালের জার্সিতে গোল উদযাপনের চিরচেনা ভঙ্গিতে ক্রিশ্চিয়ানো রোনালদো।মাঠে চিরচেনা ভঙ্গিমায় ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: লা প্রেসে

আধুনিক ফুটবলে দীর্ঘায়ুর সংজ্ঞাই বদলে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। চল্লিশ ছুঁইছুঁই বয়সেও যখন বেশিরভাগ ফুটবলার বুট তুলে রাখার পরিকল্পনা করেন, পর্তুগিজ এই মহাতারকা তখনো প্রতিপক্ষের জাল কাঁপিয়ে চলেছেন। আল-নাসরের জার্সিতে সম্প্রতি ইনজুরি থেকে ফিরেই জোড়া গোল করে নিজের ক্যারিয়ার গোলসংখ্যাকে নিয়ে গেছেন ৯৬৭-এ। লক্ষ্য এখন ১০০০ গোলের ম্যাজিক ফিগার।

তবে Cristiano Ronaldo’র এই অপ্রতিরোধ্য যাত্রার মাঝেই নতুন করে উঠছে পুরনো সেই প্রশ্ন—বিদায় বলার সঠিক সময় কখন? এই বিতর্কে এবার ঘি ঢাললেন আর্সেনালের সাবেক তারকা মিডফিল্ডার অ্যান্ডার্স লিম্পার। তার মতে, রোনালদোর এখন নিজের লেগ্যাসি বা অর্জনের কথা ভেবেই থামার কথা ভাবা উচিত।

আরও পড়ুন: রোনালদোর ৬টি গোল ‘বাতিল’! ১০০০ গোলের মাইলফলক নিয়ে বিতর্ক

১০০০ গোল করেই থামুন: লিম্পার

রোনালদো এবং মেসির ফিটনেস ও খেলার প্রতি আকাঙ্ক্ষার প্রশংসা করলেও লিম্পার মনে করেন, সময় থাকতে সরে দাঁড়ানোই বুদ্ধিমানের কাজ। এক সাক্ষাৎকারে লিম্পার বলেন, “আমি এই খেলোয়াড়দের অবিশ্বাস্যভাবে শ্রদ্ধা করি। কিন্তু রোনালদোর কি উচিত নয় বিশ্বকাপের পরেই প্যাক-আপ করা?”

রোনালদোর পরবর্তী গন্তব্য হিসেবে প্রায়ই যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (MLS) নাম শোনা যায়। লিম্পার মনে করেন, ৪১ বছর বয়সে এমএলএস-এ নতুন করে শুরু করা রোনালদোর মতো তারকার জন্য ভালো সিদ্ধান্ত হবে না।

তিনি আরও যোগ করেন, “এমএলএস খেলা অতটা সহজ নয়, সেখানে অনেক ভালো খেলোয়াড় আছে। রোনালদোর কাছে আমার অনুরোধ, দয়া করে ১০০০ গোল পূর্ণ করুন এবং এরপরই ফুটবলকে বিদায় জানান।”

রোনালদোর চোখে কেবল রেকর্ড ও শিরোপা

বাইরে থেকে অবসর নিয়ে যতোই আলোচনা হোক, সিআর সেভেনের (CR7) মনোযোগ কেবল মাঠের ফুটবলে। গ্লোব সকার অ্যাওয়ার্ডসে তিনি স্পষ্ট করে বলেছেন, “ইনজুরি না থাকলে আমি অবশ্যই ১০০০ গোলে পৌঁছাব। আমার মধ্যে এখনো অনেক আবেগ এবং অনুপ্রেরণা কাজ করছে।”

আরও পড়ুন: সৌদিতে ক্রিস্টিয়ানো রোনালদোর অবিশ্বাস্য আয়, সেকেন্ডে হাজার….

বর্তমানে আল-নাসরের হয়ে Saudi Pro Leagu’র শিরোপা জয়ের লড়াইয়ে ব্যস্ত আছেন রোনালদো। লিগের রেফারিং বা অন্যান্য বিতর্ক তাকে মোটেও বিচলিত করছে না। তিনি ছুটছেন তার ব্যক্তিগত মাইলফলকের পেছনে।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড় কি ১০০০ গোল করে লিম্পারের পরামর্শ মেনে বিদায় নেবেন, নাকি আরও এগিয়ে যাবেন? উত্তরটি কেবল রোনালদোর কাছেই আছে। তবে তার ক্যারিয়ারের শেষ অধ্যায়টি যে শুরুর মতোই রোমাঞ্চকর হতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই।