বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বাড়ছে ক্রিকেটারদের সংখ্যা

ক্রিকফুট২৪ডটকম ডেস্ক:
আইসিসি বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তিগত র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আজ। হালনাগাদকৃত র‌্যাঙ্কিং অনুসারে, বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে নাসুম আহমেদ, সৌম্য সরকার, তানজিম হাসান সাকিবরা উল্লেখযোগ্য উন্নতি করেছেন। তবে অবনতি হয়েছে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমনা, লিটন দাসদের।

ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ১৪০ রান করেন সৌম্য। এর প্রতিদানে র‌্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে ৬২ নম্বরে ওঠে এসেছেন এই বাঁহাতি ব্যাটার। এক ধাপ এগিয়ে ৪২ নম্বরে আছেন নাজমুল হোসেন শান্ত।

তাওহীদ হৃদয় আগের মতোই ৩৫ নম্বরে আছেন। চোটের কারণে ক্যারিবীয়নদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন না লিটন দাস। ৫ ধাপ পিছিয়ে এই উইকেটরক্ষক ব্যাটার এখন ৯৬ নম্বরে আছেন।

ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে স্পিনার নাসুম ২৪ ধাপ এগিয়ে এখন ৪৭তম স্থানে। ২৭ ধাপ এগিয়ে ৬৮ নম্বরে ওঠে এসেছেন আরেক স্পিনার তানভীর ইসলাম। রিশাদ হোসেনের উন্নতি হয়েছে ৪ ধাপ, ৬২ নম্বরে আছেন এই লেগস্পিনার। এক ধাপ এগিয়ে ১৭তম স্থানে আছেন মেহেদি হাসান মিরাজ।

সমান ২ ধাপ করে পিছিয়েছেন তাসকিন, মোস্তাফিজ ও শরিফুল। তাঁদের অবস্থান ৪০, ৬০ ও ৬৩ নম্বরে। ৪ ধাপ পিছিয়েছেন তানজিম সাকিব। ৭৭তম স্থানে আছেন এই পেসার।

নীলফামারির রিশাদ হোসেন ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ২ ধাপ উন্নতি করে ৩৫তম স্থানে আছেন।

ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে পেছালেও টি–টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ১৮ ধাপ উন্নতি করেছেন পেসার সাকিব। এখন তিনি ৬৮ নম্বরে। ৩৯ ধাপ এগিয়ে সাকিবের উপরের স্থানটিতেই আছেন নাসুম।

টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ পিছিয়েছেন শামিম হোসেন পাটোয়ারি। ৯৭তম স্থানে আছেন তিনি। ২ ধাপ পিছিয়ে ২০ নম্বরে আছেন সাইফ হাসান। হৃদয় ২ ধাপ উন্নতি করেছেন, ৪৩ নম্বরে ওঠে এসেছেন।