বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।তামিম ইকবাল। ছবি: সংগৃহিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে প্রবর্তিত ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’-এর প্রথম তালিকায় ভূষিত হয়েছেন তামিম ইকবালসহ ১৫ গুণী ব্যক্তি। আজ শুক্রবার (৮ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। পুরস্কারপ্রাপ্তদের তালিকায় বর্তমান মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা, সাংবাদিক ও ক্রীড়া ব্যক্তিত্বদের নাম উঠে এসেছে।

বিসিবি সভাপতি তামিম ইকবালের সম্মাননা

ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। খেলোয়াড়ী জীবন শেষে বোর্ডের দায়িত্ব নেওয়ার পর তাঁর বিভিন্ন উদ্যোগ এবং জাতীয় ক্রিকেটে দীর্ঘদিনের অবদানের জন্য তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে।

পুরস্কারপ্রাপ্ত ১৫ বিশিষ্ট ব্যক্তিত্ব

সদ্য প্রবর্তিত এই পদকটি পাচ্ছেন বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং বিভিন্ন খাতের সফল মানুষ। তাঁরা হলেন:

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব)

ইকবাল হাসান মাহমুদ টুকু (বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী)

ডা. এ জেড এম জাহিদ হোসেন (মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী)

ইসমাইল জবিউল্লাহ (প্রধানমন্ত্রীর উপদেষ্টা)

মাহদী আমিন (প্রধানমন্ত্রীর উপদেষ্টা)

আমিনুল হক (যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী)

তামিম ইকবাল (বিসিবি সভাপতি)

কামাল উদ্দিন সবুজ (বাসস ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক)

সানজিদা ইসলাম তুলী (‘মায়ের ডাক’-এর সংগঠক)

ড. মাহবুব হাসান (সাহিত্যিক)

আবদুল হাই শিকদার (কবি)

আশরাফ কায়সার (সাংবাদিক)

ড. আবুল কাশেম হায়দার (শিল্পপতি)

আবদুল হক (ব্যবসায়ী)

ফাতেমা বেগম (খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী)

পুরস্কারের প্রেক্ষাপট

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংগঠন ‘বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক’ এই পুরস্কারটি চালু করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা গুণী ব্যক্তিদের সম্মানিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের এই বিশেষ পদকে ভূষিত করা হবে।