অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি উদযাপনের পর সূর্যবংশীর উল্লাস।অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বৈভব সূর্যবংশী। ছবি: আইসিসি

ভারতীয় ক্রিকেটে এখন ঝড় তুলেছেন এক কিশোর—বৈভব সূর্যবংশী। গত আইপিএলে ভারতীয় হিসেবে দ্রুততম সেঞ্চুরির (৩৫ বল) রেকর্ড গড়া এই বিস্ময় বালক এবার আইপিএল শুরু করেছেন ১৭ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস দিয়ে। গতকাল রাতে চেন্নাইয়ের ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৫ বলে ফিফটি তুলে নিয়ে রাজস্থান রয়্যালসকে এনে দিয়েছেন দাপুটে জয়। ১৫ বছর পার করা এই বাঁহাতির ব্যাটের তোড়ে এখন খোদ শচীন টেন্ডুলকারের ‘কনিষ্ঠতম অভিষেক’-এর রেকর্ডও হুমকির মুখে।

শচীনের বিশ্বরেকর্ড কি চুরমার হবে?

১৯৮৯ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে যখন Sachin Tendulkar-এর টেস্ট অভিষেক হয়, তাঁর বয়স ছিল ১৬ বছর ২০৫ দিন। আইসিসির নিয়ম অনুযায়ী ১৫ বছর পূর্ণ হওয়ায় বৈভবের সামনে এখন জাতীয় দলের দরজা খোলা। ভারতের সাবেক লেগ স্পিনার অনিল কুম্বলে সরাসরি বলেছেন, “কোনো খেলোয়াড় যদি এই পর্যায়ের ধারাবাহিকতা দেখায়, তবে শচীন টেন্ডুলকারের মতোই তাকে দ্রুত জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত।”

আম্বাতি রাইডুও মুগ্ধতা প্রকাশ করে জানিয়েছেন, দেশের অনেক তরুণের চেয়ে বৈভব নিশ্চিতভাবেই আলাদা। ভবিষ্যতে তার দ্বারা বড় কিছুর সম্ভাবনাও দেখছেন তিনি।

অশ্বিনের কড়া হুশিয়ারি: ‘তাড়াহুড়ো করবেন না’

বৈভবকে নিয়ে যখন দেশজুড়ে উন্মাদনা, তখন একদম ভিন্ন কথা বলছেন অভিজ্ঞ রবিচন্দ্রন Ashwin। ১৫ বলে ৫০ করার প্রশংসা করলেও অশ্বিন মনে করেন, এখনই এই কিশোরের ওপর জাতীয় দলের বোঝা চাপানো ঠিক হবে না।

অশ্বিন বলেন, “সে এখনো একদম বাচ্চা। ওর ওপর এমন কোনো লক্ষ্য চাপিয়ে দিও না। সে এতটাই ভালো যে ভারতের হয়ে খেলবেই। শুধু প্রশ্ন হলো, কবে খেলবে? তার জন্য হয়তো আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমরা সবসময় এত তাড়াহুড়ো করি কেন?”

অশ্বিন আরও মনে করিয়ে দেন যে, M S Dhoni যদি ৪৫ বছর পর্যন্ত খেলতে পারেন, তবে ১৫ বছরের বৈভবের সামনে আড়াই দশকের ক্রিকেট পড়ে আছে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দাপট ও রাজস্থানের পরিকল্পনা

বৈভবের এই ফর্ম কোনো কাকতালীয় নয়। গত মাসে হারারেতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রায় সব ম্যাচে রান করেছেন তিনি। বিশেষ করে ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮০ বলে ১৭৫ রানের দানবীয় ইনিংস খেলে টুর্নামেন্ট সেরা হয়েছেন। Rajasthan Royals অধিনায়ক রিয়ান পরাগ অবশ্য তাঁকে বাইরের চাপ থেকে দূরে রাখতে চান।

পরাগের সাফ কথা, “আমি ওকে বলেছি, যা-ই হোক না কেন, তুমি ১৪ ম্যাচেই খেলবে। মিডিয়াতে কী হচ্ছে, তা নিয়ে তুমি ঘামাবে না।”

‘কেক মাখামাখি’ এড়াতে জন্মদিনে দ্রুত ঘুম!

মাঠের বাইরেও বেশ মিতব্যয়ী কিশোর Vaibhav Sooryavanshi। গত ২৭ মার্চ তাঁর ১৫তম জন্মদিন ছিল। মুখে কেক মাখামাখি এড়াতে জন্মদিনের রাতে দ্রুতই ঘুমিয়ে গিয়েছিলেন তিনি। চেন্নাইয়ের বিপক্ষে পাওয়ারপ্লেতে ম্যাচের ভাগ্য নির্ধারণ করার যে পরিকল্পনা সূর্যবংশী করেছিলেন, তা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। ৬.২ ওভারে যখন রাজস্থানের রান ৭৫, তখনই জয় নিশ্চিত হয়ে যায়।