সোহানুর রহমান সোহান

তোলপাড় করা সেঞ্চুরি করেছেন বেশিদিন হয়নি। সেই সেঞ্চুরির রেশ মিলিয়ে না যেতেই এবার আরেক বড় মঞ্চে নিজেকে মেলে ধরার সুযোগ পেয়ে গেলেন হাবিবুর রহমান সোহান।

বিপিএলে ৫০ লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস।

আজ বিপিএলের দ্বাদশ আসরের নিলামে সোহানকে টেনে নেয় নবাগত ফ্র্যাঞ্চাইজিটি।

সোহানুর রহমান সোহন কয়েকদিন আগে শেষ হওয়া রাইজিং স্টারস এশিয়া কাপে বাংলাদেশের হয়ে ঝড় তুলেছিলেন। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করেন তিনি। যা লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের জন্য সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি।

চমক জাগানিয়া সোহানকে বিপিএলের নিলামে ‘ডি’ ক্যাটাগরিতে রেখেছিল বিসিবি, যেখানে ভিত্তিমূল্য ছিল কেবল ১৮ লাখ টাকা।

তবে নিলামে চমক দেখিয়ে শেষাবধি ৫০ লাখ টাকায় সোহান গেছেন নোয়াখালী এক্সপ্রেসে।

এদিকে, রাইজিং স্টারস এশিয়া কাপে দারুণ খেলেন পেসার আব্দুল গাফফার। তাকে ৪৪ লাখ টাকায় নিয়েছে রাজশাহী।

একই আসরের তরুণ ওপেনার জিসান আলমকেও রাজশাহী নিয়েছে, ১৮ লাখ টাকায়। রাজশাহী দলে টেনেছে পেসার রিপন মণ্ডলকেও, যিনি সেমিফাইনালে ভারতের বিপক্ষে সুপার ওভারে ছিলেন দুর্দান্ত।

রাইজিং স্টারস এশিয়া কাপে বাংলাদেশর দলের অধিনায়ক ছিলেন আকবর আলী। তাকে ৩৪ লাখে দলে নিয়েছে রাজশাহী।