রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পেরিয়ালের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ছবি: গেটি ইমেজেস

একের পর এক ম্যাচে পয়েন্ট হারাচ্ছে রিয়াল মাদ্রিদ। সুযোগ কাজে না লাগাতে পারার খেসারত তাদেরকে দিতে হচ্ছে। এই অবস্থায় ‘পরিবর্তনের’ কথা বলছেন দলটির তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।

কাল রাতে লা লিগায় শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু সুযোগ তারা কাজে লাগাতে ব্যর্থ। বরঞ্চ জিরোনার মাঠে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে জাবি আলন্সোর দলকে।

এ নিয়ে লিগে টানা তিন ম্যাচ ড্র কররো স্প্যানিশ জায়ান্টরা। তিনটি ম্যাচই হয়েছে প্রতিপক্ষের মাঠে।

চলমান লা লিগায় এখন অবধি ১৪ গোল করে সর্বোচ্চ গোলদাতা ফরাসি তারকা এমবাপ্পে। তবে দলের ফর্ম নিয়ে বিরক্ত ও হতাশ তিনি।
জিরোনার বিপক্ষে ম্যাচের পর ইনস্টাগ্রাম পোস্টে বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড লেখেন, “যেমন ফলাফল আমরা চেয়েছিলাম, তেমনটা হয়নি….আমাদের পরিস্থিতি পরিবর্তন করতে হবে এবং দেখাতে হবে দল হিসেবে আমরা কারা।”

লা লিগায় নিজেদের পরের ম্যাচে REAL MADRID খেলতে নামবে আগামী বুধবার, প্রতিপক্ষ অ্যাথলেটিকো বিলবাও।