Bangladesh Carrom Team

মালদ্বীপে অনুষ্ঠিত হয়েছে সপ্তম ক্যারম বিশ্বকাপ। এই টুর্নামেন্টে একটি করে রৌপ্য ও ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ।

বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে অংশ নেন হাফিজুর রহমান, হেমায়েত মোল্লা, আনিছ আহমেদ, বাসু দাশ, আফসানা নাসরিন, ফারজানা বানু, শামছুন নাহার মাকসুদা ও আছিয়া সুলতানা।

টুর্নামেন্টে সুইস লিগের ফাইনালে ভারতের আব্দুল আলিফের কাছে হেরে যান বাংলাদেশের হাফিজুর রহমান। ফলে তিনি রৌপ্য পদক পান। অন্যদিকে টিম ইভেন্টে মালদ্বীপকে হারিয়ে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ।

পুরুষ দ্বৈতের খেলায় বাংলাদেশ ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে হেরেছে। তবে বাংলাদেশের দুই খেলোয়াড় হাফিজুর ও হেমায়েত একটি করে স্লাম (একবারেই সকল গুটি ফেলে দেওয়া) করেন।

স্বাগতিক মালদ্বীপ ছাড়াও এই বিশ্বকাপে ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর, আরব আমিরাত, সার্বিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, নিউজিল্যান্ডসহ ১৭টি দেশ অংশগ্রহণ করে।

বিশ্বকাপে ওয়ার্ল্ড কংগ্রেসে বাংলাদেশের ক্যারম ফেডারেশনের সভাপতি এহতেশামুল হক তুহিন অংশ নেন।