ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসর শুরু হবে ৭ ফেব্রুয়ারি থেকে। এই বড় আসরের আগে বাংলাদেশের কোনোও টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ নেই!
শুধু টাইগার-বাহিনীই নয়, আরও চারটি দেশ আছে যাদের বিশ্বকাপের আগে ম্যাচ সংখ্যা শূন্য!
তবে, ভারত একের পর এক ম্যাচ খেলবে বিশ্বকাপের আগে। বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক দেশটি সর্বোচ্চ ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ডিসেম্বর ও জানুয়ারি মিলিয়ে।
বিশ্বকাপের আগে বাংলাদেশ ছাড়াও আরও যেসব দেশের কোনো টি-টোয়েন্টি ম্যাচ নেই, সেগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড।
ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলছে বর্তমানে। এরপর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ আছে শুবমান গিলদের। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের ম্যাচ আছে এই পাঁচটিই।
বিশ্বকাপের আগে ইংল্যান্ড শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। লঙ্কাদ্বীপে হবে এই সিরিজ। প্রথম ম্যাচ ৩০ জানুয়ারি, পরের দুটি ১ ও ৩ ফেব্রুয়ারি।
পাকিস্তানও সিরিজ খেলবে শ্রীলঙ্কায়। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে সেটি। সবমিলিয়ে বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার ম্যাচ আছে ছয়টি।
দক্ষিণ আফ্রিকা এখন ভারতের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজ খেলছে। এরপর জানুয়ারি-ফেব্রুয়ারিতে নিজেদের মাঠে তারা খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
এ হিসেবে দক্ষিণ আফ্রিকার ম্যাচ আছে ৮টি। ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ আছে ৩টি।
আরও পড়ুন:

