ক্রিকফুট২৪ডটকম ডেস্ক:
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ আছে বাংলাদেশের। তবে এই ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। ওই ম্যাচে খেলবেন দেশের ফুটবলের পোস্টারবয় হামজা চৌধুরী।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও সাবেক তারকা ফুটবলার ইকবাল হোসেন।

তিনি বলেন, ‘এটা নিশ্চিত যে, ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগে আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচে খেলবে হামজা চৌধুরী। তার ক্লাবের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে।’

আগামী ১৩ নভেম্বর রাত ৮টায় ঢাকায় জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ।

হামজা ঢাকায় আসবেন কবে, সেই দিনক্ষণ এখনো নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন ইকবাল।

তবে ম্যাচের অন্তত দুইদিন আগে তিনি আসতে পারেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।