usman khawaja australian opener

ক্রিকফুট২৪ডটকম ডেস্ক:
সাম্প্রতিক সময়ে উসমান খাজার পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না অস্ট্রেলিয়া দলের হয়ে। ওপেনিংয়ে তিনি অনেকটা ভোগছিলেন। ফলে আগামী অ্যাশেজে দলে তার থাকা হবে কিনা, সেটা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু শেফিল্ড শিল্ডে দারুণ এক ইনিংস খেলে নিজেকে ফের আলোচনায় নিয়ে এসেছেন এই ওপেনার।

শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের হয়ে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ৮৭ রানের ঝলমলে ইনিংস উপহার দিয়েছেন উসমান খাজা। সেঞ্চুরি মিস করলেও তার এই ইনিংস দলকে ফলোঅন এড়াতে সাহায্য করে।

আগামী ২১ নভেম্বর থেকে শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজ। এর আগে খাজার এই ইনিংস নির্বাচকদের দ্বিতীয়বার ভাবতে বাধ্য করছে।

আরও পড়ুন: নাসুম-সৌম্যদের উন্নতি, তাসকিন-লিটনদের অবনতি

উসমান খাজা যদি ওপেনার হিসেবে টিকে যান, তাহলে তার সঙ্গী কে হবেন-এটা অবশ্য এখনও অনিশ্চিত। স্যাম কনস্টাস এখন অবধি এগিয়ে আছেন এক্ষেত্রে।

মার্নাস লাবুশেনকেও এই পজিশনে বিবেচনায় রাখছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা।

চোটের কারণে বাইরে থাকা প্যাট কামিন্সের স্থলে অ্যাশেজের প্রথম টেস্টে অধিনায়কত্ব পাওয়া স্টিভ স্মিথও এই সিদ্ধান্তে বড় ভূমিকা রাখবেন।