Neymar showing substitution paper to television camera in anger.সান্তোসের বদলির কাগজে যে ৩১ নম্বর জার্সির কথা লিখা ছিল, সেটা দেখাচ্ছেন নেইমার। ছবি: এএফপি

ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের (সিরি আ) ১৬তম রাউন্ডের ম্যাচে করিতিবার মুখোমুখি হয়েছিল সান্তোস এফসি। তবে ঘরের মাঠে ম্যাচটি মোটেও সুখকর হয়নি নেইমারদের জন্য। নিও কিমিকা অ্যারেনায় করিতিবার কাছে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরে মাঠ ছেড়েছে স্বাগতিক সান্তোস। এদিকে, ম্যাচে নেইমারকে ঘিরে বিতর্ক হয়েছে রেফারিংয়ের কারণে।

রোববার (১৭ মে) স্থানীয় সময় সকাল ১১টায় শুরু হওয়া এই ম্যাচে প্রথমার্ধেই সান্তোসের জালে ৩টি গোল উৎসব করে করিতিবা। ম্যাচের ৫ মিনিটেই ব্রেনো লোপেসের গোলে লিড নেয় সফরকারীরা। এরপর ২০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড। ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি থেকে করিটিবার হয়ে তৃতীয় গোলটি করেন জোসুয়ে।

প্রথমার্ধে সান্তোসের ব্যর্থ সুযোগ

ম্যাচের ৪১ মিনিটে গোল শোধের একটি সুবর্ণ সুযোগ পেয়েছিল সান্তোস। এসকোবারের করা চমৎকার একটি হেড প্রতিপক্ষের গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি বলে শট নেন নেইমার জুনিয়র। তবে তার সেই শটটি ব্লক হয়ে যায়। এরপর রোলহেইজার ফিরতি বলে আবারও চেষ্টা করলেও তার শটটি লক্ষ্যের বাইরে দিয়ে চলে যায়। ফলে প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার

তিন গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল করার আপ্রাণ চেষ্টা চালায় সান্তোস। হাফ টাইমের ঠিক পরেই অ্যাডোনিস ফিয়াসের পাস থেকে গাব্রিয়েল বারবোসা নিচু শট নিলেও তা পোস্টের ডান দিক দিয়ে বেরিয়ে যায়।

এরপর ম্যাচের ৩৯ মিনিটে দীর্ঘ পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে আক্রমণ চালিয়েছিলেন রবিনহো জুনিয়র। তবে তার করা ডান পায়ের শটটিও লক্ষ্যভেদ করতে পারেনি। ম্যাচের শেষদিকে সান্তোসের ব্যারেয়াল লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে করিতিবা।

অদ্ভুত রেফারিংয়ের ফাঁদে নেইমার

ম্যাচে চোটের কারণে সাইডলাইনের পাশে চিকিৎসা নিচ্ছিলেন সান্তোস তারকা নেইমার। ঠিক ওই মুহূর্তে মাঠে একটি বদলি খেলোয়াড় নামানোর প্রক্রিয়া চলছিল। সান্তোস মূলত ৩১ নম্বর জার্সিধারী খেলোয়াড়কে তুলে নেওয়ার আবেদন করেছিল। কিন্তু মাঠের ফোর্থ রেফারি করে বসেন বড় এক ভুল। তিনি ইলেকট্রনিক বোর্ডে ৩১ নম্বরের পরিবর্তে নেইমারের ১০ নম্বর জার্সি প্রদর্শন করে বসেন!

এসময় নেইমার প্রতিবাদ জানান। তিনি ফের মাঠে প্রবেশের চেষ্টা করেন। এতে মূল রেফারি উল্টো নেইমারকে হলুদ কার্ড দেখিয়ে দেন!

পরে আর নেইমার খেলার সুযোগও পাননি। ক্ষুব্ধ নেইমার পরে ক্যামেরার সামনে দেখান যে বদিলর কাগজে কত নম্বর জার্সি লিখা ছিল।

আগামী বুধবার (২০ মে) কনমেবল সুদামেরিকানার ম্যাচে সান লরেঞ্জোর মুখোমুখি হবে সান্তোস এফসি।