ডিসেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের নতুন আসর শুরুর কথা। এই আসরকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের দল সাজাতে শুরু করেছে।
চট্টগ্রাম রয়্যালসও ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করা শুরু করেছে। তারা দলে ভিড়িয়েছে দুই স্পিনার মেহেদী হাসান ও তানভীর ইসলামকে।
আজ বিষয়টি নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির একজন কর্মকর্তা।
একজন বিদেশিকে প্রধান কোচ হিসেবে চুক্তিবদ্ধ করাতে কাজ করছে চট্টগ্রাম রয়্যালস।
এদিকে রংপুর রাইডার্স কোচিং স্টাফ চূড়ান্ত করেছে। তাদের প্রধান কোচ হিসেবে আছেন মিকি আর্থার, সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল, ব্যাটিং কোচ শাহরিয়ার নাফিস ও স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক।
রাজশাহী দলের প্রধান কোচ হিসেবে রয়েছেন হান্নান সরকার। ঢাকা ক্যাপিটালসের কোচ এখনো চূড়ান্ত হয়নি। অন্যদিকে সিলেট টাইটান্সের প্রধান কোচের দায়িত্বে আছেন সোহেল ইসলাম। দলটিতে ব্যাটিং কোচ হিসেবে আফতাব আহমেদ, বোলিং কোচ হিসেবে সৈয়দ রাসেল থাকছেন।

