বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বাড়ছে ক্রিকেটারদের সংখ্যা

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসবে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই বৈশ্বিক আসরে খেলছে ২০টি দল।

এই টুর্নামেন্টের ড্র হবে আগামী মঙ্গলবার (২৫ নভেম্বর)। তাতেই দেখা যাবে কে কোন গ্রুপে পড়েছে। তবে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ সম্ভাব্য গ্রুপিং প্রকাশ করেছে।

২০টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপে থাকবে ৫টি করে দল।

ক্রিকবাজ গ্রুপিং অনুসারে, বাংলাদেশের গ্রুপে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড (র‌্যাঙ্কিংয়ে ৩) ও ওয়েস্ট ইন্ডিজ (৬) পড়ার সম্ভাবনা আছে। আর সহজ প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ পেতে নেপাল (১৭) ও ইতালিকে (২৮)।

ক্রিকবাজের গ্রুপিং অনুসারে, ভারত পাচ্ছে সহজ প্রতিপক্ষ। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন; তাদের গ্রুপে পাকিস্তান (৭), নেদারল্যান্ডস (১৩), নামিবিয়া (১৫) ও যুক্তরাষ্ট্র (১৮) পড়তে পারে।

ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে ১৫ ফেব্রুয়ারি।

আয়োজক আরেক দেশ শ্রীলঙ্কা (৮) তুলনামূলক কঠিন গ্রুপেই পড়ছে। অস্ট্রেলিয়া (২), জিম্বাবুয়ে (১১), আয়ারল্যান্ড (১২) ও ওমান (২০) হতে পারে এই গ্রুপের প্রতিদ্বন্দ্বি।

Read More: সাফ চ্যাম্পিয়নশিপ ঘিরে আবার সংকট

গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের রানারআপ দক্ষিণ আফ্রিকাকেও (৫) কঠিন লড়াই মোকাবিলা করতে হতে পারে। সুপার এইটে উঠতে তাদেরকে নিউজিল্যান্ড (৪) ও আফগানিস্তানকে (১০) মোকাবেলা করতে হবে। আর সংযুক্ত আরব আমিরাত (১৬) ও কানাডা (১৮) থাকতে পারে এই গ্রুপে।

৭ ফেব্রুয়ারি শুরু হবে ৮ মার্চ পর্যন্ত চলবে বিশ্বকাপ। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল খেলবে সুপার এইটে।

পাকিস্তান ভারতে গিয়ে খেলবে না। তাই ভারত-পাকিস্তান ম্যাচ হবে শ্রীলঙ্কায়।

যদি পাকিস্তান সেমিফাইনাল ও ফাইনালে যেতে সক্ষম হয়, তবে তাদের ম্যাচ হবে কলম্বোতে। আর পাকিস্তান ফাইনালে না থাকলে বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল।