বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান

ক্যাপিটালস যেন মোস্তাফিজের পেছনে ছুটছে! একের পর এক ক্যাপিটালস-যুক্ত দলে খেলছেন বাংলাদেশের এই পেসার।

এবার তার নতুন ঠিকানা দুবাই ক্যাপিটালস। তাকে দলে ভেড়ানোর ঘোষণা আজ দিয়েছে আইএল টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজিটি।

মোস্তাফিজুর রহমান আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসে খেলেছেন। বিপিএলে তিনি খেলেছেন ঢাকা ক্যাপিটালসে। এবার তার ক্যারিয়ারে ‘তৃতীয়’ ক্যাপিটালস-যুক্ত দল হচ্ছে দুবাই ক্যাপিটালস।

আইএল টি-টোয়েন্টির নিলামের আগে সরাসরি চুক্তিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল দুবাই ক্যাপিটালস। এই ফ্র্যাঞ্চাইজির মালিকানায়ও আছে দিল্লি ক্যাপিটালস মালিকপক্ষ।

সরাসরি দলে নিলেও পরে তাকে ছেড়ে দেয় দুবাই।

পড়তে পারেন:

পন্টিংয়ের পরে মুশফিক, শীর্ষে তাইজুল

আইএল টি-টোয়েন্টি শুরু হবে ডিসেম্বরের ২ তারিখে। ফাইনাল ৪ জানুয়ারি।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস এবার জিএম রিতেশের বদলি হিসেবে পেসার মোস্তাফিজকে দলে নিয়েছে। তিনি হয়তো পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন না। কারণ ডিসেম্বরে বিপিএলও শুরু হওয়ার কথা।

আইএল টি-টোয়েন্টিতে এর আগে নিলামে সাকিব আল হাসানকে দলে এমআই এমিরেটস। তাসকিন আহমেদকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স।

আইএলটি-টোয়েন্টি হবে সংযুক্ত আরব আমিরাতের ৩টি ভেন্যু আবুধাবি, দুবাই এবং শারজাহতে।