ক্রিকফুট২৪ডটকম ডেস্ক:
চোট পেয়ে মাসখানেক মাঠের বাইরে ছিলেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক দানি কার্ভাহাল। এরপর গেল রোববার বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে মাঠে ফিরেন তিনি। ফেরাটা হয়েছে দলের জয় দিয়ে। কিন্তু ব্যক্তিগত দিক দিয়ে নতুন চোটে বাজে সময়ের চক্রে পড়ে গেছেন কার্ভাহাল। হাঁটুর চোট তাকে লম্বা সময়ের জন্য ছিটয়ে দিয়েছে।

অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে গেল ২৭ সেপ্টেম্বর ৫-২ গোলে হেরে বসে রিয়াল মাদ্রিদ। সে ম্যাচে পায়ের পেশিতে চোট পান কার্ভাহাল। এরপর মাসখানেক পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যান তিনি। ফিট হয়ে গেল রোববারের ম্যাঠে ফের মাঠে নামেন। যদিও পুরো ম্যাচে খেলেননি, ৭২তম মিনিটে বদলি হিসেবে তাকে নামিয়েছিলেন জাভি আলনসো।

ম্যাচটিতে ২-১ গোলে জয় পায় রিয়াল। কিন্তু ম্যাচে অস্বস্তি বোধ করছিলেন কার্ভাহাল। এরপর সোমবার করানো হয় মেডিকেল পরীক্ষা। এতেই ধরা পড়ে নতুন চোট। তার ডান হাঁটুর জয়েন্টে সমস্যা বলে জানিয়েছে মাদ্রিদের ক্লাবটি।

এক বিবৃতিতে রিয়াল জানিয়েছে, কার্ভাহালের হাঁটুতে অস্ত্রোপচার করা হবে। তবে এই অস্ত্রোপচার খুব গুরুতর কিছু নয়।

বিবৃতিতে অবশ্য এই রাইট-ব্যাকের ফেরার সম্ভাব্য সময় নিয়ে কিছু বলা হয়নি। তবে একটি সূত্রের বরার দিয়ে ইএসপিএন লিখেছে, এ বছর আর তাকে পাচ্ছে না রিয়া। আগামী বছর শুরুর দিকে কার্ভাহালকে পেতে পারে।

কার্ভাহালের বয়স মাসদুয়েক পরে হবে ৩৪। এই সময়ে একের পর এক চোটে পড়া তার ক্যারিয়ারের জন্য অশনিসংকেত বলে মনে করছেন অনেকেই।