২০২৬ ফুটবল বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গেছে। বৈশ্বিক এই মহারণকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত দল ঘোষণা করেছে গত দুই আসরের চমক ক্রোয়েশিয়া, দীর্ঘ ২৮ বছর পর ফেরা অস্ট্রিয়া এবং ৫২ বছর পর মূল পর্বে জায়গা করে নেওয়া ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)। চোট কাটিয়ে তারকা খেলোয়াড়দের দলে ফেরা এবং অভিজ্ঞদের ওপর ভরসা রেখে ফুটবল ভক্তদের রোমাঞ্চ বাড়িয়ে দিয়েছে এই তিন দল।
লুকা মদ্রিচকে নিয়েই ক্রোয়েশিয়ার শক্তিশালী স্কোয়াড
২০১৮ সালের রানার্সআপ ও ২০২২ আসরের তৃতীয় স্থান অধিকারী ক্রোয়েশিয়া এবারও অভিজ্ঞ লুকা মদ্রিচের ওপর ভরসা রাখছে। ৪০ বছর বয়সী এই মিডফিল্ডার গত মাসে গালে চোট পেয়ে অস্ত্রোপচার করালেও বিশ্বকাপের আগেই অনুশীলনে ফিরেছেন। সেই সঙ্গে চোট কাটিয়ে দলে ফিরেছেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার ইওস্কো গাভার্দিওল।
কোচ জ্লাতকো দালিচের অধীনে ক্রোয়েশিয়া এবার খেলবে ‘এল’ গ্রুপে, যেখানে তাদের প্রথম ম্যাচ ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে। এই গ্রুপের বাকি দুই দল পানামা ও ঘানা। দালিচ জানান, তাদের প্রথম লক্ষ্য কঠিন গ্রুপ পর্ব পার হওয়া।
ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল:
গোলরক্ষক: ডমিনিক লিভাকোভিচ, ডমিনিক কোতারস্কি, ইভোর পান্দুর।
ডিফেন্ডার: ইওস্কো গাভার্দিওল, দুয়ে চালেতা-সার, ইয়োসিপ শুতালো, ইয়োসিপ স্তানিশিচ, মারিন পংরাচিচ, মার্টিন এরলিচ, লুকা ভুশকোভিচ।
মিডফিল্ডার: লুকা মদরিচ, মাতেও কোভাচেচ, মারিও পাশালিচ, নিকোলা ভ্লাশিচ, লুকা সুচিচ, মার্টিন বাতুরিনা, ক্রিস্টিয়ান ইয়াকিচ, পেতার সুচিচ, নিকোলা মোরো, টনি ফ্রুক।
ফরোয়ার্ড: ইভান পেরিসিচ, আন্দ্রে ক্রামারিচ, আনতে বুদিমির, মার্কো পাশালিচ, পেতার মুসা, ইগর মাতানোভিচ।
আরও পড়ুন:
ফ্রান্সের বিশ্বকাপ দলে কেন নেই কামাভিঙ্গা, চলছে তোলপাড়
মেসিদের গ্রুপে আলাবার অস্ট্রিয়া
১৯৯৮ সালের পর এই প্রথম বিশ্বকাপের টিকিট পেয়েছে অস্ট্রিয়া। কোচ রালফ রাংনিকের এই দলে সবচেয়ে বড় তারকা রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ডেভিড আলাবা। দলে আরও আছেন অস্ট্রিয়ার হয়ে সর্বোচ্চ ম্যাচ ও গোল করা ৩৭ বছর বয়সী স্ট্রাইকার মার্কো আরনাউতোভিচ।
নিজেদের অষ্টম বিশ্বকাপে অস্ট্রিয়া পড়েছে ‘জে’ গ্রুপে, যেখানে তাদের লড়তে হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসিদের আর্জেন্টিনার বিপক্ষে। আগামী ২২ জুন টেক্সাসে হবে সেই হাইভোল্টেজ ম্যাচ। এর আগে ১৭ জুন জর্ডানের বিপক্ষে ম্যাচ দিয়ে অস্ট্রিয়া তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপের শেষ ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে।

অস্ট্রিয়ার বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার: প্যাট্রিক পেন্টজ, আলেকজান্ডার শ্লেগার, ফ্লোরিয়ান উইগেল।
ডিফেন্ডার: ডেভিড আফেনগ্রuবার, ডেভিড আলাবা, কেভিন ডানসো, মার্কো ফ্রিডল, ফিলিপ লিনহার্ট, ফিলিপ ম্যুইনে, স্টেফান পশ, আলেকজান্ডার প্রাস, মাইকেল স্ভোবোদা।
মিডফিল্ডার: ক্রিস্টোফ বাউমগার্টনার, কার্নি চুকুয়েমেকা, ফ্লোরিয়ান গ্রিলিচ, কনরাড লাইমার, মার্সেল সাবিটজার, জাভার শ্লেগার, রোমানো শ্মিড, আলেসান্দ্রো শপ, নিকোলাস সিওয়াল্ড, পল ওয়ানার, প্যাট্রিক উইমার।
ফরোয়ার্ড: মার্কো আরনাউতোভিচ, মাইকেল গ্রেগোরিচ, সাশা কালাইজিচ।
কঙ্গোর দলে চেলসির সাবেক বিস্ময়বালক
১৯৭৪ সালের পর অর্থাৎ দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপের মঞ্চে পা রাখছে ডিআর কঙ্গো। কোচ সেবাস্তিয়ান দেসাব্রে ২৬ সদস্যের এই দলে বড় চমক হিসেবে রেখেছেন ৩৫ ছুঁইছুঁই অভিজ্ঞ গায়েল কাকুতাকে। চেলসির সাবেক এই উদীয়মান তারকা গত দুই বছরে দেশের হয়ে মাত্র দুটি ম্যাচ খেললেও তার অভিজ্ঞতাকে লুফে নিয়েছে কঙ্গো।
প্লে-অফে জ্যামাইকাকে হারিয়ে আসা কঙ্গো এবার ‘কে’ গ্রুপে খেলবে পর্তুগাল, কলম্বিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে। কোচের লক্ষ্য, কোনো রকম পরীক্ষা-নিরীক্ষা ছাড়া প্রথম পর্ব পার হয়ে শেষ ৩২-এ জায়গা করে নেওয়া।

ডিআর কঙ্গোর বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার: ম্যাথিউ ইপোলো, টিমোথি ফায়ুলু, লিওনেল এমপাসি।
ডিফেন্ডার: ডিলান বাতুবিৎসিকা, রকি বুশিরি, গেডন কালুলু, স্টিভ কাপুয়াদি, জোরিস কায়েম্বে, আর্থার মাসuয়াকু, চ্যান্সেল এমবেম্বা, অ্যাক্সেল তুয়ানজেবে, অ্যারন ওয়ান-বিসাকা।
মিডফিল্ডার: থিও বঙ্গোন্ডা, ব্রায়ান সিপেঙ্গা, মেশাক এলিয়া, গায়েল কাকুতা, ইডো কায়েম্বে, নাথানিয়েল এমবুকু, স্যামুয়েল মুতুসামি, এনগালায়েন মুকাউ, চার্লস পিকেল, নোয়াহ সাদিকি।
ফরোয়ার্ড: সেড্রিক বাকাম্বু, সাইমন বানজা, ফিস্তোন মায়েলে, ইয়োয়ান উইসা।
আরও পড়ুন:
ফ্রান্স ছাড়লেন ৮ মে, এবার আইভরি কোস্টের বিশ্বকাপ দলে বনি!

