ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল লড়াই

শুরু হয়ে গেছে ফিফা আন্তর্জাতিক উইন্ডো। আগামী ৯ দিন (২৩ মার্চ থেকে ৩১ মার্চ) বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের নজর থাকবে জাতীয় দলগুলোর ওপর। এই উইন্ডোতেই নির্ধারিত হবে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত তালিকার শেষ ৬টি দল। একদিকে ইউরোপীয় প্লে-অফের রুদ্ধশ্বাস লড়াই, অন্যদিকে মেক্সিকোর মাটিতে আন্তমহাদেশীয় প্লে-অফের মহাযুদ্ধ। পিছিয়ে নেই বড় দলগুলোও; আর্জেন্টিনা, ব্রাজিল ও বাংলাদেশও এই সময়ে মাঠে নামছে।

বিশ্বকাপের শেষ সুযোগ: প্লে-অফ সমীকরণ

ইউরোপের ১৬টি দল ৪টি টিকিটের জন্য লড়বে। ইতালি, ওয়েলস, তুরস্কের মতো দলগুলোকে পাড়ি দিতে হবে সেমিফাইনাল ও ফাইনালের বৈতরণী। অন্যদিকে মেক্সিকোতে বসা আন্তমহাদেশীয় প্লে-অফে এশিয়া থেকে লড়বে ইরাক।

ইউরোপীয় প্লে-অফ (পাথওয়ে এ – ডি):

সেমিফাইনাল: ২৬ মার্চ (ইতালি বনাম উত্তর আয়ারল্যান্ড, ইউক্রেন বনাম সুইডেনসহ ৮টি ম্যাচ)।

ফাইনাল: ৩১ মার্চ (চার ভাগের চার বিজয়ী সরাসরি বিশ্বকাপে যাবে)।

আন্তমহাদেশীয় প্লে-অফ (মেক্সিকো):

২৭ মার্চ: বলিভিয়া বনাম সুরিনাম (ভোর ৪টা) ও নিউ ক্যালেডোনিয়া বনাম জ্যামাইকা (সকাল ৯টা)।

১ এপ্রিল (ফাইনাল): কঙ্গো ও ইরাক নিজেদের প্রতিপক্ষের জন্য অপেক্ষায়।

হামজা চৌধুরীদের এশিয়ান কাপ মিশন

বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন ভিয়েতনামের হ্যানয়ে। ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে হামজারা উড়াল দেবেন সিঙ্গাপুরে। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের সূচি:

২৬ মার্চ: বনাম ভিয়েতনাম (হ্যানয়) — সন্ধ্যা ৬টা।

৩১ মার্চ: বনাম সিঙ্গাপুর (সিঙ্গাপুর) — সন্ধ্যা ৬টা।

আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ঘরের মাঠে ছোট দলগুলোর বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে ব্রাজিল খেলবে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মতো জায়ান্টদের বিপক্ষে।

আর্জেন্টিনার ম্যাচ:

২৮ মার্চ: বনাম মৌরিতানিয়া — ভোর ৫টা ১৫ মি.।

১ এপ্রিল: বনাম জাম্বিয়া — ভোর ৫টা।

ব্রাজিলের ম্যাচ:

২৬ মার্চ: বনাম ফ্রান্স — রাত ২টা।

১ এপ্রিল: বনাম ক্রোয়েশিয়া — সকাল ৬টা।

বিশ্ব ফুটবলের আরও কিছু ব্লকবাস্টার লড়াই

আগামী কয়েক দিনে বেশ কিছু রোমাঞ্চকর প্রীতি ম্যাচ দেখার সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা। উল্লেখযোগ্য কয়েকটি হলো:

২৭ মার্চ: ইংল্যান্ড বনাম উরুগুয়ে এবং সুইজারল্যান্ড বনাম জার্মানি (রাত ১টা ৪৫ মি.)।

২৯ মার্চ: মেক্সিকো বনাম পর্তুগাল (ভোর ৭টা)।

৩১ মার্চ: ইংল্যান্ড বনাম জাপান এবং নেদারল্যান্ডস বনাম ইকুয়েডর।