আইপিএলের ইতিহাসে তো বটেই, পুরো টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাকরণ বদলে দিয়ে এক অবিশ্বাস্য জয় তুলে নিল পাঞ্জাব কিংস। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের দেওয়া ২৬৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে পাঞ্জাব। ১৮.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে গিয়ে তারা ভেঙে দিয়েছে ২০২৪ সালে কলকাতার বিপক্ষে নিজেদেরই গড়া ২৬২ রান তাড়ার আগের রেকর্ডটি।
কেএল রাহুলের বিধ্বংসী ১৫০
প্রথমে ব্যাটিংয়ে নেমে কেএল রাহুলের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা হয়ে পড়ে পাঞ্জাব কিংসের বোলাররা। মাত্র ৬৭ বলে অপরাজিত ১৫২ রানের এক অতিমানবীয় ইনিংস খেলেন রাহুল, যা আইপিএল ইতিহাসে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
রাহুলের সাথে নীতিশ রানার ৯১ (৪৪ বল) রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২৬৪ রানের পাহাড় গড়ে দিল্লি।
পাঞ্জাবের পাওয়ার প্লে ধামাকা ও বিশ্ব রেকর্ড
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দিল্লিকে চাপে ফেলে দেয় পাঞ্জাব। ওপেনার প্রভসিমরান সিং মাত্র ২৬ বলে ৭৬ রানের এক টর্নেডো ইনিংস খেলেন। অপর ওপেনার প্রিয়াংশ আরিয়ার (১৭ বলে ৪৩) সাথে মিলে পাওয়ার প্লেতে ১১৬ রান তোলে তারা, যা টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ পাওয়ারপ্লে স্কোর।
আরও পড়ুন: আইপিএল ২০২৬: জিতেই গেল শাহরুখের কলকাতা নাইট রাইডার্স!
১২৬ রানের উদ্বোধনী জুটির পর অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৩৬ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস খেলে ৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন।
মাঠে এনগিডির ভয়ংকর ইনজুরি
পাঞ্জাবের এই ঐতিহাসিক জয় কিছুটা ম্লান হয়েছে দিল্লির প্রোটিয়া পেসার লুনগি এনগিডির ইনজুরিতে। ইনিংসের তৃতীয় ওভারে প্রিয়াংশ আরিয়ার ক্যাচ ধরতে গিয়ে পেছন দিকে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান তিনি।
এতে খেলা প্রায় ১৫ মিনিট বন্ধ থাকে এবং অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এনগিডির কনকাশন সাবস্টিটিউট হিসেবে মাঠে নামেন বিপ্ররাজ নিগম।
তবে শেষ খবর হচ্ছে, এনগিডির আঘাত গুরুতর কিছু নয়। তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
আরও পড়ুন: আইপিএলে এখনো ‘মাথা ঘুরিয়ে দেওয়া’ স্যালারি পাচ্ছেন ধোনি!
পয়েন্ট টেবিলের অবস্থান
এই জয়ের পর ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান আরও মজবুত করল পাঞ্জাব কিংস। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা আরসিবি ও রাজস্থানের চেয়ে তারা ৩ পয়েন্টে এগিয়ে। অন্যদিকে, ৬ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস।
সংক্ষিপ্ত স্কোর
দিল্লি ক্যাপিটালস: ২৬৪-২ (২০ ওভার); রাহুল ১৫২*, রানা ৯১।
পাঞ্জাব কিংস: ২৬৫-৪ (১৮.৫ ওভার); প্রভসিমরন ৭৬, আয়ার ৭১*।
ফলাফল: পাঞ্জাব কিংস ৬ উইকেটে জয়ী।

