রায়ান উইলিয়ামস মূলত অস্ট্রেলিয়ার নাগরিক। গেল কয়েক বছর ধরে তিনি খেলছেন ভারতে। বর্তমানে সেখানেই নিয়েছেন নাগরিকত্ব, পেয়েছেন পাসপোর্ট।
এবার তাকে সঙ্গে করেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে আসছে ভারত ফুটবল দল। ২৩ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে উইলিয়ামসকে।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ১৮ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে লড়বে ভারত।
৩২ বছর বয়সী রায়ান উইলিয়ামসের জন্ম-বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। মাতৃভূমির হয়ে ২০১৯ সালে একটি ম্যাচও খেলেন তিনি।
উইলিয়ামস ২০২৩ সাল থেকে ভারতে খেলছেন বেঙ্গালুরু এফসির হয়ে। সম্প্রতি তাঁকে নাগরিকত্ব দিয়েছে ভারত।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, উইলিয়ামস সম্প্রতি তাঁর ভারতীয় পাসপোর্ট হাতে পেয়েছেন। তাকে জাতীয় দলের স্কোয়াডে অন্তর্ভূক্ত করার বিষয়টি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) জাতীয় দলে ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের অন্তর্ভুক্ত করার প্রচেষ্টার প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
উইলিয়ামস স্কোয়াডে ডাক পেলেও বাংলাদেশ ম্যাচে খেলতে পারবেন কিনা নিশ্চিত নয়। কারণ, ফুটবল অস্ট্রেলিয়ার কাছ থেকে অনাপত্তিপত্র এবং ফিফা ও এএফসির অনুমোদন এখনো পায়নি এআইএফএফ।
এশিয়ান কাপ বাছাইয়ে সামনের ম্যাচটি নিজেদের পঞ্চম ম্যাচ। ইতোমধ্যেই উভয় দল বাছাই থেকে ছিটকে গেছে।
চলতি বছরের মার্চে শিলংয়ে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। গোলশূন্য ড্র হয় ম্যাচটি।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের ভারতের স্কোয়াড:-
গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, হৃতিক তিওয়ারি, সাহিল।
ডিফেন্ডার: আকাশ মিশ্র, আনোয়ার আলী, বিকাশ যুমনাম, হ্মিংথানমাউইয়া রালতে, জয় গুপ্ত, প্রমবীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান।
মিডফিল্ডার: ব্রিসন ফার্নান্দেস, লালরেমতলুয়াঙ্গা ফানাই, ম্যাকর্টন লুইস নিক্সন, মহেশ সিং নাওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম।
ফরোয়ার্ড: এডমন্ড লালরিন্দিকা, লালিয়ানজুয়ালা ছাংতে, মোহাম্মদ সানান, রহিম আলী, রায়ান উইলিয়ামস, বিক্রম প্রতাপ সিং।

