হুট করে বিপিএল থেকে সরলেন তিনজন বিদেশি ক্রিকেটার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরু হতে আর মাত্র তিন দিন বাকি। শুরুর আগমুহূর্তেই চট্টগ্রাম রয়্যালসের জন্য বড় ধাক্কা নিয়ে এসেছে বিদেশি ক্রিকেটারদের ব্যাকআউট। নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিটি সরাসরি চুক্তি করেছিল দেশীয় দুই ক্রিকেটার—শেখ মেহেদি ও তানভীর ইসলাম এবং পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদকে। কিন্তু তিনজনের মধ্যে আবরারসহ দুই বিদেশি এবার টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছেন।

এই দুই বিদেশি ক্রিকেটার হলেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং এবং শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা। তাদের দেশীয় বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় বিপিএলে অংশ নেওয়া সম্ভব হয়নি।

পাকিস্তানি স্পিনার আবরারের বিষয়টি জটিল—তিনি এনওসি পেয়েও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে খেলার অনিশ্চয়তায় রয়েছেন। বিশ্বকাপের প্রস্তুতি আর জাতীয় পরিকল্পনার কারণে পিসিবি আবরারের বিপিএলে অংশগ্রহণ নিয়ন্ত্রণ করছে।

সবমিলিয়ে নতুন আসরের আগেই চট্টগ্রাম রয়্যালস বিদেশি ক্রিকেটারের দিক থেকে বড় ধাক্কা খেয়েছে। অল্প সময়ের মধ্যে বিকল্প ক্রিকেটার দলে নেওয়ার প্রয়োজন হবে।

২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠছে বিপিএলের দ্বাদশ আসর। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালস নিজেদের অভিযান শুরু করবে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে। খেলা শুরু হবে সন্ধ্যা ৭টায়।

চট্টগ্রাম রয়্যালসের সম্ভাব্য স্কোয়াডে আছেন:
শেখ মেহেদি হাসান, তানভীর ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, সালমান হোসেন, শুভাগত হোম, জাহিদুজ্জামান সাগর, অ্যাঞ্জেলো পেরেরা, কামরান গুলাম ও ক্যামেরন দেলপোর্ট।