Bangladesh U19 Cricket Team

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের স্কোয়াড আজ ঘোষণা করা হয়।

এবারও দলের অধিনায়ক হিসেবে থাকছেন আজিজুল হাকিম। গেল যুব এশিয়া কাপে তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

এর আগের টুর্নামেন্টে, ২০২০ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল যুব টাইগাররা। এবার বাংলাদেশের সামনে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন।

যুব এশিয়া কাপের এবারের আসর বসছে আরব আমিরাতে। ১২ ডিসেম্বর থেকে শুরু লড়াই। দুই গ্রুপে খেলবে ৮টি দল। উভয় গ্রুপের শীর্ষ দল দুটি খেলবে সেমিফাইনালে।

বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। এ গ্রুপে অন্য দেশগুলো হচ্ছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। বাংলাদেশ ১৩ ডিসেম্বর মাঠে নামবে আফগানদের বিপক্ষে। এরপর ১৫ ডিসেম্বর নেপাল এবং ১৭ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ আছে।

বাংলাদেশ দল:
আজিজুল হাকিম (অধিনায়ক), জাওয়াদ আবরার, সামিউন বাসীর, শেখ পারভেজ, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, ফরিদ হাসান, কালাম সিদ্দিকী, ইকবাল হোসেন, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, আহমেদ শাহরিয়ার, সাদ ইসলাম ও মোহাম্মদ সবুজ।

স্ট্যান্ডবাই: রাফি উজ জামান, সানজিদ মজুমদার, ফারজান আহমেদ, ফারহান শাহরিয়ার, আবদুর রহিম, দেবাশিস সরকার।