ব্রাজিলের মিডফিল্ডার অস্কার পায়ের পেশির চোট কিছুদিন মাঠের বাইরে ছিলেন। সেই চোট কাটিয়ে তিনি মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এরই অংশ হিসেবে ট্রেনিং সেন্টারে এক্সারসাইজ বাইকে ফিটনেস পরীক্ষা দিচ্ছিলেন ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার। কিন্তু ফিটনেস পরীক্ষার দেওয়ার সময় হার্টঅ্যাটাক করে অজ্ঞান হয়ে যান অস্কার।
মাটিতে লুটিয়ে পড়ে প্রায় ২ মিনিট অজ্ঞান ছিলেন তিনি। পরবর্তীতে তাকে অ্যাম্বুল্যান্সযোগে আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
অস্কারের ক্লাব সাও পাওলো এক বিবৃতিতে লিখেছে, ‘মঙ্গলবার সকালে ২০২৬ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে ফিটনেস পরীক্ষার সময় অস্কারের হৃদযন্ত্রে কিছু অস্বাভাবিকতা ধরা পড়ে। পরে অস্কারকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং পর্যবেক্ষণে আছেন।’
এই পরিস্থিতিতে আর হয়তো মাঠে ফেরা হবে না অস্কারের।
গেল বছরের ডিসেম্বর চীনের ক্লাব সাংহাই পোর্ট থেকে ৩ বছরের চুক্তিতে সাও পাওলোতে যোগ দেন অস্কার। ২০২৭ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। কিন্তু নিজের শৈশবের ক্লাব কিংবা অন্য ক্লাবের হয়ে আবারও মাঠে ফিরবেন পারবেন কিনা তা শঙ্কা রয়েছে।
ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে, এইমুহুর্তে অবসরের কথা ভাবছেন অস্কার।
ব্রাজিলের হলদু জার্সিতে ২০১১ সালে অভিষেক হয় অস্কারের। ২০১৫ সালের পর তাকে আর জাতীয় দলে দেখা যায়নি।
অস্কার ৪৮ ম্যাচ খেলে গোল করেন ১২টি। তন্মধ্যে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালের গোলটিও রয়েছে। সেদিন জার্মানির কাছে ৭-১ ব্যবধানে হেরেছিল সাম্বার দেশ।

