শেষ হয়েছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। শুক্রবার ছিল প্রতিযোগিতার শেষ দিন। এই প্রতিযোগিতায় পদক সংখ্যা সমান হলেও স্বর্ণপদক জয়ে এগিয়ে থাকায় শীর্ষ অবস্থানে রয়েছে ভারত।
সমান ১০টি করে পদক জিতেছে ভারত ও দক্ষিণ কোরিয়া। তবে ভারত জিতেছে ৬টি সোনা, ৩টি রুপা ও ১টি ব্রোঞ্জ। বিপরীতে দক্ষিণ কোরিয়া ২টি সোনা, ৪টি রুপা ও ৪টি ব্রোঞ্জ পদক জিতেছে।
প্রতিযোগিতায় চাইনিজ তাইপে ও কাজাখস্তান ১টি করে সোনা জিতেছে।
বাংলাদেশ ২০২১ সালে একটি রুপা ও ২টি ব্রোঞ্জ পদক জিতেছিল। কিন্তু এবার একটি করে রৌপ্য ও ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে।
বাংলাদেশকে কম্পাউন্ড মিশ্র দ্বৈতে রুপা এনে দেন বন্যা আক্তার ও হিমু বাছাড়। আর কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জয় করেন কুলসুম আক্তার মনির। তাদেরকে ১০ লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

