ফিফার বেধে দেওয়া সময়সীমার শেষ দিনে আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য ৫৫ সদস্যের বিশাল প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। এই প্রাথমিক তালিকা থেকেই চূড়ান্ত ২৬ জনের দল বেছে নেওয়া হবে।
স্কালোনির এই লম্বা তালিকায় যেমন অভিজ্ঞদের ওপর আস্থা রাখা হয়েছে, তেমনি তরুণ প্রতিভাদের অন্তর্ভুক্তি সমর্থকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।
স্কোয়াডে বড় চমক ও নতুন মুখ
এবারের প্রাথমিক দলে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন রিভার প্লেটের তরুণ গোলরক্ষক সান্তিয়াগো বেলট্রান। ছয়জন গোলরক্ষকের তালিকায় তিনি নিজের জায়গা পোক্ত করেছেন। রক্ষণে বোকা জুনিয়র্সের লাউতারো দি ললো এবং গেতাফের জাইদ রোমেরোর ডাক পাওয়াটাও বেশ চমকপ্রদ।
এছাড়া সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সুলে ও ক্লদিও এচেভেরিকেও দলে রেখেছেন স্কালোনি।
এক নজরে আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক:
এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো কাম্বেসেস ও সান্তিয়াগো বেলট্রান।
ডিফেন্ডার:
অগুস্তিন গিয়াওয়াই, গনজালো মন্টিয়েল, নাহুয়েল মলিনা, নিকোলাস কাপালদো, কেভিন ম্যাক অ্যালিস্টার, লুকাস মার্তিনেজ কুয়ার্তা, মার্কোস সেনেসি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, হের্মান পেজেয়া, লিওনার্দো বালের্দি, ক্রিস্তিয়ান রোমেরো, লাউতারো দি ললো, জাইদ রোমেরো, ফাকুন্দো মেদিনা, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো ও গাব্রিয়েল রোহাস।
মিডফিল্ডার:
মাক্সিমো পেরোনে, লিয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, আনিবাল মোরেনো, মিল্টন দেলগাদো, অ্যালান ভারেলা, এজিকুয়েল ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, এক্সেকুয়েল পালাসিওস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, নিকোলাস দোমিঙ্গেজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও ভ্যালেন্টিন বার্কো।
ফরোয়ার্ড:
লিওনেল মেসি, নিকোলাস পাজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো, থিয়াগো আলমাদা, তমাস আরান্দা, নিকোলাস গনজালেজ, আলেহান্দ্রো গারনাচো, জুলিয়ানো সিমিওনে, মাতিয়াস সুলে, ক্লদিও এচেভেরি, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, সান্তিয়াগো কাস্ত্রো, লাউতারো মার্তিনেজ, হোসে ম্যানুয়েল লোপেজ, জুলিয়ান আলভারেজ ও মাতেও পেলেগ্রিনো।
অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয়
অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে এই দলে রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজদের মতো পরীক্ষিত সৈনিকরা যেমন আছেন, তেমনি ইন্টার মিলানে দারুণ মৌসুম কাটানো লাউতারো মার্তিনেজ এবং আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়া জুলিয়ান আলভারেজরাও আছেন আক্রমণভাগে।
তবে নজর থাকবে ৫ সদস্যের চূড়ান্ত তালিকায় কারা বাদ পড়েন এবং কারা শেষ পর্যন্ত ২০২৬ বিশ্বকাপের মূল মঞ্চে আলবিসেলেস্তেদের প্রতিনিধিত্ব করেন।

