ওল্ড ট্র্যাফোর্ডের ডাগআউটে আত্মবিশ্বাসী মাইকেল ক্যারিক।ওল্ড ট্র্যাফোর্ডের দীর্ঘ হওয়ার পথে মাইকেল ক্যারিকের ক্যারিয়ার।

ওল্ড ট্র্যাফোর্ডের ডাগআউটে মাইকেল ক্যারিকের সময়টা যেন এক জাদুকরী রূপান্তর। রুবেন আমোরিম ছাঁটাই হওয়ার পর গত জানুয়ারিতে যখন ক্যারিক দায়িত্ব নেন, তখন ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগ টেবিলের সপ্তম স্থানে ধুঁকছিল। সেই সংকটময় মুহূর্তে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব কাঁধে নিয়ে দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেছেন এই সাবেক ইউনাইটেড তারকা।

ব্রেন্টফোর্ডের বিপক্ষে সর্বশেষ জয়ের পর ক্যারিক কেবল দলকে চ্যাম্পিয়নস লিগের দোরগোড়ায় পৌঁছে দেননি, বরং ওল্ড ট্র্যাফোর্ডের স্থায়ী কোচ হওয়ার দাবিটাও জোরালোভাবে পেশ করেছেন।

চ্যাম্পিয়নস লিগ ও ১৬ মিলিয়ন পাউন্ড প্রাপ্তি

ক্যারিকের অধীনে ইউনাইটেডের এই উত্থান কেবল মাঠের সাফল্যই নয়, এটি ক্লাবের আর্থিক মেরুদণ্ড শক্তিশালী করার পথও খুলে দিয়েছে।

২০২৫-২৬ মৌসুমের আর্থিক হিসাব অনুযায়ী, আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করা মানেই রেড ডেভিলদের পকেটে ১৬ মিলিয়ন পাউন্ডের (প্রায় ২৪০ কোটি টাকা) একটি বড় অংকের অর্থ জমা হওয়া।

স্যার জিম র‍্যাটক্লিফের নতুন প্রজেক্টে গ্রীষ্মকালীন দলবদলের আগে এই বিশাল অর্থ ক্লাবকে নতুন বিশ্বমানের খেলোয়াড় কেনায় অনেক বাড়তি সুবিধা দেবে।

উল্লেখ্য যে, চ্যাম্পিয়নস লিগের প্রতিটি ম্যাচ এবং অবস্থানের ওপর ভিত্তি করে এই অর্থের পরিমাণ আরও কয়েক মিলিয়ন বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন:
মাইকেল ক্যারিকের ‘ম্যাজিক’: ইউনাইটেডের হারানো গৌরব কি তবে ফিরছে?

অস্থায়ী থেকে স্থায়ী হওয়ার পথে ক্যারিক

ক্যারিকের কোচিংয়ে ইউনাইটেড এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ৯টিতেই সরাসরি জয় পেয়েছে তারা। আমোরিমের অধীনে যে দলটি খেই হারিয়ে ফেলেছিল, ক্যারিকের স্পর্শে তারা এখন অপ্রতিরোধ্য। ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারানোর পর ইউনাইটেড এখন টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে।

আগামী মৌসুমে ইউরোপসেরার মঞ্চে জায়গা করে নিতে শেষ চার ম্যাচ থেকে রেড ডেভিলদের প্রয়োজন মাত্র একটি পয়েন্ট। এমনকি ব্রাইটন বা বোর্নমাউথ পয়েন্ট হারালে কোনো ম্যাচ না জিতেও কোয়ালিফাই করবে ইউনাইটেড।

ফুটবল ডিরেক্টর জেসন উইলকক্সের আস্থার প্রতিদান দিয়ে ক্যারিক প্রমাণ করেছেন, ওল্ড ট্র্যাফোর্ডের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য তাঁর চেয়ে যোগ্য ব্যক্তি এই মুহূর্তে কেউ নেই।

দলবদলের বাজারে বড় বাজেটের সুবিধা

চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত হলে এই ১৬ মিলিয়ন পাউন্ডের বাইরেও লিগ পর্বের পারফরম্যান্স বোনাস হিসেবে আরও মোটা অঙ্কের অর্থ পাবে ইউনাইটেড। স্যার জিম র‍্যাটক্লিফ ও তাঁর বোর্ড এই অর্থ দিয়ে স্কোয়াডকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে। বিশেষ করে রক্ষণভাগ ও মাঝমাঠের ঘাটতি পূরণে এই ‘উইন্ডফল’ মানি বড় ভূমিকা রাখবে।

আরও পড়ুন:
ম্যানচেস্টার ইউনাইটেডের ‘ব্ল্যাকলিস্টে’ র‌্যাশফোর্ডসহ যে ৬ ফুটবলার

গত ছয় বছরে মাত্র তিনবার চ্যাম্পিয়নস লিগে সুযোগ পাওয়া ইউনাইটেড এবার ক্যারিকের হাত ধরে ফিরছে রাজকীয়ভাবে। ওল্ড ট্র্যাফোর্ডের ডাগআউটে মাইকেল ক্যারিকের স্থায়িত্ব এখন কেবল সময়ের ব্যাপার এবং আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।