বায়ার্ন মিউনিখের জার্সিতে হ্যারি কেইনের গোল উদযাপনের মুহূর্ত।২৫ বছরের মধ্যে প্রথম ব্রিটিশ হিসেবে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে হ্যারি কেইন। ছবি: গেটি ইমেজেস

মাইকেল ক্যারিকের অধীনে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন দেখলো ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের গত আসরে ১৫ নম্বরে থেকে মৌসুম শেষ করা দলটি এবার লিগ টেবিলে তৃতীয় স্থানে থেকে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছে। ইউরোপীয় ফুটবলের চাপ না থাকায় লিগে পূর্ণ মনোযোগ দিতে পেরেছে রেড ডেভিলরা। টটেনহ্যামের কাছে ইউরোপা লিগ ফাইনাল হেরে গতবার ইউরোপ ছাড়া হওয়া দলটি এবার ফিরছে রাজকীয়ভাবে। আর এই সাফল্যের রেশ কাটতে না কাটতেই ওল্ড ট্রাফোর্ডে হ্যারি কেইনকে আনার গুঞ্জন শুরু হয়েছে।

ইউনাইটেডের নজরে হ্যারি কেইন

টিমটক-এর প্রতিবেদন অনুযায়ী, বায়ার্ন মিউনিখে থাকা ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩২ বছর বয়সী এই স্ট্রাইকারের বায়ার্নের সাথে চুক্তির মেয়াদ আগামী মৌসুমে শেষ হতে চলেছে।

চেলসি ও টটেনহ্যামের পাশাপাশি ইউনাইটেড মালিক স্যার জিম র‍্যাটক্লিফ কেইনকে ওল্ড ট্রাফোর্ডে ভেজাতে বিশেষভাবে আগ্রহী।

যদিও কেন বর্তমানে জার্মানিতে সুখী এবং ২০২৮ সাল পর্যন্ত বায়ার্নের সাথে চুক্তি বাড়ানোর আলোচনা করছেন, তবুও রেড ডেভিলরা তাঁকে পাওয়ার দৌড়ে হাল ছাড়ছে না।

আরও পড়ুন:
হ্যারি কেইনের দ্রুততম ‘সেঞ্চুরি’!

এমবাপ্পে-হালান্ডকেও ছাড়িয়ে কেন!

সাবেক প্রিমিয়ার লিগ তারকা নাইজেল রিও-কোকার হ্যারি কেইনকে বর্তমান বিশ্বের ‘সেরা স্ট্রাইকার’ হিসেবে আখ্যায়িত করেছেন।

কিলিয়ান এমবাপ্পে বা আর্লিং হালান্ডদের চেয়েও কেইনকে এগিয়ে রাখছেন অনেকে।

চলতি মৌসুমে বায়ার্নের হয়ে ৪৮ ম্যাচে ৫৫টি গোল করে কেইন প্রমাণ করেছেন ৩২ বছর বয়সটা তাঁর কাছে কেবল একটি সংখ্যা মাত্র। পিএসজির বিপক্ষে বুধবার রাতেও গোল পেয়েছেন এই ইংলিশ অধিনায়ক।

ইউনাইটেডে কেনের প্রভাব

ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান সাফল্যের অন্যতম কারিগর অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। তবে বিশ্লেষকদের মতে, কেইন দলে যোগ দিলে সেটি হবে বিশাল বিপ্লব।

ব্রুনো ফার্নান্দেজের চেয়েও কেইনকে বর্তমান ফর্মের বিচারে এগিয়ে রাখা হচ্ছে। যদিও এই গ্রীষ্মে কেইনের ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার সম্ভাবনা কম, তবে ইউনাইটেড তাদের আগ্রহ বজায় রাখছে।

ওল্ড ট্রাফোর্ড কর্তৃপক্ষ মনে করছে, চ্যাম্পিয়ন্স লিগে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে কেইনের মতো একজন জাত স্ট্রাইকার তাদের প্রয়োজন।

আরও পড়ুন:
ক্যারিক ম্যাজিকে ম্যানচেস্টার ইউনাইটেডের ১৬ মিলিয়ন পাউন্ড নিশ্চিত!