২০২৫-২৬ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চকর লড়াই শেষ। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং লিভারপুলের মতো জায়ান্টদের বিদায়ের পর এখন টুর্নামেন্টে টিকে আছে মাত্র চারটি দল—আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, পিএসজি এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। সেমিফাইনালের লাইনআপ নিশ্চিত হওয়ার পর ফুটবল পরিসংখ্যান বিশ্লেষক ‘অপ্টা’ (Opta) তাদের সুপারকম্পিউটারের মাধ্যমে ১০,০০০ সিমুলেশন চালিয়ে বের করেছে এবারের শিরোপা জেতার সম্ভাব্য দাবিদার কে।
অপ্টা সুপারকম্পিউটারের ফেভারিট যারা (র্যাঙ্কিং):
১. আর্সেনাল (৩৮.৫৮% সম্ভাবনা): মাইকেল আর্তেতার দল এবার যেন অপ্রতিরোধ্য। টুর্নামেন্টে এখন পর্যন্ত তারা অপরাজিত। লিগ পর্বে শতভাগ জয়ের রেকর্ড গড়া গানার্সরা স্পোর্টিং সিপিকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে।
দীর্ঘদিনের শিরোপা খরা কাটাতে মরিয়া Arsenal-কেই সুপারকম্পিউটার এবার এক নম্বর ফেভারিট হিসেবে বেছে নিয়েছে।

২. বায়ার্ন মিউনিখ (৩৩.৩৪% সম্ভাবনা): Harry Kane, মাইকেল ওলিসে এবং লুইস দিয়াজের সমন্বয়ে গড়া বায়ার্নের আক্রমণভাগ এখন ইউরোপের অন্যতম সেরা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে জয় তাদের সক্ষমতার প্রমাণ দেয়।
যদিও গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারের কিছু ভুল নিয়ে সংশয় আছে, তবুও বায়ার্নকে শিরোপা জয়ের দ্বিতীয় শক্তিশালী দাবিদার ধরা হচ্ছে।
৩. পিএসজি (১৯.১০% সম্ভাবনা): বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে লুইস এনরিকের দল লিভারপুলকে দুই লেগেই ২-০ ব্যবধানে হারিয়েছে। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখার (রিয়াল মাদ্রিদের রেকর্ডে ভাগ বসানো) লক্ষ্য নিয়ে তারা সেমিতে উঠেছে।
তবে সুপারকম্পিউটারের মতে, বায়ার্ন বা আর্সেনালের তুলনায় ফরাসি জায়ান্ট PSG’র শিরোপা জয়ের সম্ভাবনা কিছুটা কম। তাদেরকে ৩ নম্বরে রেখেছে অপ্টা।
৪. অ্যাথলেটিকো মাদ্রিদ (৮.৯৮% সম্ভাবনা): কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে হারিয়ে বড় চমক দেখিয়েছে দিয়েগো সিমিওনের দল। ক্যাম্প ন্যু-তে নাটকীয় জয়ের পর তারা সেমিতে পা রেখেছে। তবে সেমিতে আর্সেনালের মতো প্রতিপক্ষ থাকায় সুপারকম্পিউটার তাদের শিরোপা জয়ের সম্ভাবনা ১০ শতাংশের নিচেই রেখেছে।
আরও পড়ুন: চ্যাম্পিয়নস লিগে রিয়ালের বিরল রেকর্ডে পিএসজির চোখ!
কোয়ার্টার ফাইনাল দ্বিতীয় লেগের ফলাফল (অ্যাগ্রিগেট):
Liverpool ০-২ পিএসজি (০-৪): অলরেডদের দাপটের সাথে বিদায় করল বর্তমান চ্যাম্পিয়নরা।
বায়ার্ন মিউনিখ ৪-৩ রিয়াল মাদ্রিদ (৬-৪): আলিয়াঞ্জ অ্যারেনায় রিয়ালকে ছিটকে দিল বায়ার্ন।
অ্যাথলেটিকো মাদ্রিদ ১-২ Barcelona (৩-২): প্রথম লেগের লিড কাজে লাগিয়ে সেমিতে সিমিওনের দল।
আর্সেনাল ০-০ স্পোর্টিং সিপি (১-০): নিজেদের রক্ষণ সামলে সেমিফাইনালে গানার্সরা।

