সিলেটের সদর উপজেলার ‘সদর উপজেলা স্পোর্টস একাডেমি’ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ফুটবল দল প্রীতি ম্যাচ খেলবে। আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) বিকাল ৪টায় এই ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফুটবল দল।
আয়োজকরা জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। দর্শকসহ সবার দেখার জন্য ম্যাচটি উন্মুক্ত থাকবে।
সদর উপজেলা স্পোর্টস একাডেমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নিবন্ধিত একাডেমি। দীর্ঘদিন ধরে ফুটবল নিয়ে তৃণমূলে এটি কাজ করছে।
অন্যদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফুটবল দল নিয়মিতই বিভিন্ন প্রতিপক্ষ দলের সাথে প্রীতি ফুটবল ম্যাচ খেলে থাকে। এরই ধারাবাহিকতায় এবার সদর উপজেলা স্পোর্টস একাডেমির সাথে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে।

