সিলেটের সদর উপজেলার ‘সদর উপজেলা স্পোর্টস একাডেমি’ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ফুটবল দলের মধ্যকার প্রীতি ম্যাচটি ড্রতে শেষ হয়েছে। উভয় দল ১-১ গোলের ম্যাচ শেষে হাসিমুখে মাঠ ছাড়ে।
বৃহস্পতিবার (৭ মে) বিকাল ৪টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে এই ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফুটবল দল। আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতাকে সামনে রেখে নিজেদের প্রস্তুতিতে শাণ দিতেই এই ম্যাচ খেলে শাবিপ্রবি ফুটবল দল।
ম্যাচে গোলের জন্য উভয় দল মরিয়া হয়ে খেলে। তবে কোনো দলই ১ গোলের বেশি করতে পারেনি। শাবিপ্রবি ফুটবল দল প্রথম গোল আদায় করে নেয়। পরে গোল শোধ করে ম্যাচে ফিরে সদর উপজেলা স্পোর্টস একাডেমি।
ম্যাচটি দেখতে শাবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাবিপ্রবির শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক চৌধুরী সৌদ বিন আম্বিয়া, উপ-পরিচালক মেহরারা বেগম, উপ-পরিচালক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম জুয়েল এবং সহকারী পরিচালক আব্দুর রাকিব।
এছাড়া সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আবুল হাসনাত, সদর উপজেলা স্পোর্টস একাডেমির সাধারণ সম্পাদক ওলিউর রহমান ও সাবেক ফুটবলার গৌছ উদ্দিন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
সদর উপজেলা স্পোর্টস একাডেমি ও শাবিপ্রবি দলের ফুটবল ম্যাচ বৃহস্পতিবার

