FIFA world cup

ফিফা বিশ্বকাপ ক্রমেই এগিয়ে আসছে। ২০২৬ সালের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে এবারের মেগা আসর। এরই মধ্যে বিশ্বকাপের ড্র হয়ে গেছে ৫ ডিসেম্বর। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন তথা অংশগ্রহণকারী দলগুলো কোন গ্রুপে পড়েছে, কে কার প্রতিপক্ষ, সব জানা গেছে সবার।

বিশ্বকাপের ২৩তম আসর যখন বসবে, তখন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে চলবে গ্রীষ্মকাল। ফলে উচ্চ তাপমাত্রায় মাঠে নামার পর ফুটবলারদের পানিশূন্যতাসহ শারীরিক সমস্যা হওয়ার শঙ্কা আছে। এই বিষয়টি চিন্তা করেই ফিফা নতুন সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা জানিয়েছে, বিশ্বকাপের প্রতিটি ম্যাচে প্রত্যেক অর্ধেই থাকবে ৩ মিনিটের জন্য ‘হাইড্রেশন ব্রেক’। প্রথমার্ধে খেলা যখন ২২ মিনিটে পৌঁছাবে, তখন ব্রেক চলবে ৩ মিনিট। একইভাবে দ্বিতীয়ার্ধেও খেলা যখন ২২ মিনিটে যাবে, ৩ মিনিটে বিরতি থাকবে।

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের প্রধান টুর্নামেন্ট কর্মকর্তা মানলো জুবিরিয়া বলেন, “প্রত্যেকটি ম্যাচের জন্যই থাকছে তিন মিনিটের হাইড্রেশন বিরতি। ভেন্যু, তাপমাত্রা যা-ই হোক না কেন, সবখানেই থাকবে একই রকম ব্যবস্থা।”

চলতি বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। সেই টুর্নামেন্টে ছিল নানা অব্যবস্থাপনা। বৈরী আবহাওয়ার কারণে অনেক ম্যাচই বাধাগ্রস্ত হয়েছে। উচ্চ তাপমাত্রার কারণে ফুটবলারদের সমস্যায় পড়েতে হয়। সেই টুর্নামেন্টেও পানি পানের বিরতি রাখা হয়েছিল।

এবার অংশগ্রহণকারী দেশ, কোচ, সংগঠক, সম্প্রচারকারী সবার সঙ্গে আলোচনা করে ফিফা ২০২৬ বিশ্বকাপে পানি পানের বিরতি রেখেছে।

লেন। কয়েকটা ম্যাচে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। সেই ক্লাব বিশ্বকাপেও ছিল পানি পানের বিরতি। যেহেতু একই সময়ে ফুটবল বিশ্বকাপ হবে, আগে থেকেই সতর্ক থাকছে ফিফা। কোচ থেকে শুরু করে সম্প্রচারক সবার সঙ্গে আলাপ-আলোচনা করেই ২০২৬ ফুটবল বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা।

পানি পানের বিরতির কারণে আগামী ফুটবল বিশ্বকাপে একটা ম্যাচ সাধারণত চার ভাগে ভাগ হবে। যেহেতু প্রত্যেক অর্ধেই থাকছে পানি পানের বিরতি। এই বিশ্বকাপ দিয়েই প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিচ্ছে ফুটবল বিশ্বকাপে। ১২ গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। আর্জেন্টিনা এই বিশ্বকাপে নামবে শিরোপা ধরে রাখার লড়াইয়ে। কাতারে ২০২২ বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপ জেতে আলবিসেলেস্তেরা। লিওনেল মেসিও পেয়েছেন পরম আরাধ্য বিশ্বকাপের ছোঁয়া।