ফিফটি করার পর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিবাদন জানাচ্ছেন বাবর আজম।পিএসএলে দারুণ ফর্মে আছেন বাবর আজম। ছবি: পিএসএল

পাকিস্তান সুপার লিগে (PSL) গতকাল রাতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে বিধ্বংসী এক ইনিংস খেলে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন বাবর আজম। ৫১ বলে অপরাজিত ৭১ রানের ইনিংস খেলার পথে টি-টোয়েন্টি ক্যারিয়ারের শততম ফিফটির দেখা পেয়েছেন পেশোয়ার জালমি অধিনায়ক। পাকিস্তানের প্রথম এবং বিশ্বের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এই বিরল কীর্তি গড়লেন বাবর।

ফিফটির সেঞ্চুরিতে বাবর

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে Babar Azam-এর আগে মাত্র তিনজন ব্যাটসম্যান ১০০টি ফিফটির দেখা পেয়েছিলেন। তাঁরা হলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (১১৬), ভারতের বিরাট কোহলি (১০৭) এবং ইংল্যান্ডের জস বাটলার (১০০)।

তবে বাবর আজম এই তালিকায় বাটলারের চেয়ে অনেক কম ইনিংস খেলে নাম লিখিয়েছেন। বাবরের লেগেছে মাত্র ৩৪১ ইনিংস, যেখানে বাটলারের লেগেছিল ৪৬৮ ইনিংস।

গেইলকে ছাড়িয়ে তিনে বাবর

পঞ্চাশোর্ধ্ব (সেঞ্চুরি ও ফিফটি মিলিয়ে) ইনিংসের তালিকায় ক্রিস গেইলকে পেছনে ফেলে এখন তিনে উঠে এসেছেন বাবর। টি-টোয়েন্টিতে ১১টি সেঞ্চুরি ও ১০০টি ফিফটি মিলিয়ে বাবরের মোট পঞ্চাশোর্ধ্ব ইনিংস এখন ১১১টি।

গেইলের এই সংখ্যা ১১০টি। ১২৬টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস নিয়ে এই তালিকার শীর্ষে আছেন ডেভিড ওয়ার্নার এবং ১১৬টি ইনিংস নিয়ে দুইয়ে Virat Kohli।

আরও পড়ুন: বাবর আজমের টি-টোয়েন্টি ক্যারিয়ার কি শেষের পথে

পিএসএলে অপ্রতিরোধ্য বাবর

চলতি পিএসএলে বাবর আজম রয়েছেন ফর্মের তুঙ্গে। এখন পর্যন্ত ৬ ইনিংসে ৭৫.২৫ গড়ে ৩০১ রান করে রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি। তাঁর আগে আছেন কেবল পেশোয়ার সতীর্থ কুশল মেন্ডিস (৩৩০ রান)।

আরও পড়ুন: ফেরার সেঞ্চুরিতে বাবর আজমের যতো কীর্তি

গত শনিবারই পিএসএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৪ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছিলেন বাবর। তাঁর এই দুর্দান্ত ফর্মে পেশোয়ার জালমি ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে।