আইপিএলে ৫ তারকা অধিনায়কত্ব নিয়ে সংকটে।এবারের পর আইপিএলে তাঁদেরকে আর অধিনায়কত্ব করতে দেখা যাবে?

আইপিএল ২০২৬-এর অর্ধেক পথ পেরিয়ে অনেক দল যেমন নিজেদের গুছিয়ে নিয়েছে, তেমনি কিছু দল ধুঁকছে কেবল দুর্বল নেতৃত্বের কারণে। মাঠের লড়াইয়ে ট্যাকটিক্যাল ভুল আর ব্যাটিং-বোলিংয়ে নিজেদের ব্যর্থতার দায় সরাসরি পড়ছে অধিনায়কদের ওপর।

১. রিশভ পন্ত (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস)

২৭ কোটি রুপির রেকর্ড মূল্যে লখনউ সুপার জায়ান্টসে যোগ দেওয়া রিশভ পন্তের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। গত মৌসুমেও লখনউ প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছিল, আর এবারও তারা পয়েন্ট টেবিলের তলানিতে।

পন্থের নেতৃত্ব নিয়ে খোদ মালিক সঞ্জীব গোয়েঙ্কা অসন্তুষ্ট হতে পারেন, কারণ জয়ের মুখ থেকে ম্যাচ হারছে দল। ৮ ম্যাচে মাত্র ১৮৯ রান পন্থের নামের সাথে মানানসই নয়।

২. রিয়ান পরাগ (রাজস্থান রয়্যালস)

সঞ্জু স্যামসনকে ছেড়ে দিয়ে রিয়ান পরাগের ওপর বাজি ধরেছিল রাজস্থান রয়্যালস। কিন্তু পরাগের নেতৃত্ব এবং পরিকল্পনা নিয়ে সমালোচনা তুঙ্গে। বিশেষ করে বোলারদের অদলবদল এবং গুরুত্বপূর্ণ সময়ে স্পিনারদের ব্যবহার না করার মতো ট্যাকটিক্যাল ভুল তাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে।

যশস্বী জয়সোয়াল যেখানে নেতৃত্বের দৌড়ে এগিয়ে আসছেন, সেখানে পরাগের জন্য অধিনায়কত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে যাচ্ছে।

আরও পড়ুন: ২০০৮ আইপিএলে কুখ্যাত ‘স্ল্যাপগেট’: বিতর্ক বাড়ালেন হরভজন, ক্ষুব্ধ শ্রীশান্ত

৩. ঋতুরাজ গায়কোয়াড় (চেন্নাই সুপার কিংস)

এমএস ধোনির উত্তরসূরি হিসেবে ঋতুরাজ গায়কোয়াড় দায়িত্ব পাওয়ার পর থেকেই সিএসকে-র গ্রাফ নিচের দিকে। গত মৌসুমে ১০ নম্বর পজিশনে থেকে লিগ শেষ করেছিল তারা।

এবারও গায়কোয়াড় ৮ ম্যাচে মাত্র ১৭৮ রান করেছেন। সঞ্জু স্যামসন দলে যোগ দেওয়ায় চেন্নাই ম্যানেজমেন্ট হয়তো নতুন মৌসুমে নেতৃত্বের বড় কোনো পরিবর্তনের কথা ভাবতে পারে।

৪. হার্দিক পান্ডিয়া (মুম্বাই ইন্ডিয়ান্স)

২০২৪ সালে বিতর্কিতভাবে মুম্বাইয়ের অধিনায়ক হওয়ার পর গত মৌসুমে দলকে প্লে-অফে তুলেছিলেন হার্দিক। কিন্তু ২০২৬ মৌসুমে মুম্বাই এখন পয়েন্ট টেবিলের ৯ নম্বরে।

হার্দিক নিজে ব্যাট বা বল—কোনো বিভাগেই পারফর্ম করতে পারছেন না। তিলক ভার্মা বা জাসপ্রিত বুমরাহদের মতো বিকল্প হাতে থাকায় হার্দিককে সরিয়ে দেওয়া হতে পারে।

আরও পড়ুন: আইপিএলে কোহলির ৩০১ ছয় ও ৮০১ চার, তবে ছক্কার রাজা গেইল!

৫. আক্সার প্যাটেল (দিল্লি ক্যাপিটালস)

লোকেশ রাহুলের মতো বড় তারকাকে না নিয়ে আক্সার প্যাটেলকে অধিনায়ক করেছিল দিল্লি ক্যাপিটালস। শুরুতে ভালো করলেও টানা তিন হারে এখন দিল্লির প্লে-অফ স্বপ্ন ম্লান হতে বসেছে।

চাপের মুখে আক্সারের সিদ্ধান্তগুলো খেই হারিয়ে ফেলছে এবং নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাকে খুব একটা আক্রমণাত্মক দেখা যাচ্ছে না। প্লে-অফে ব্যর্থ হলে দিল্লির এই সিদ্ধান্ত বুমেরাং হতে পারে।