Top 5 football leagues logo.

মাঠের তীব্র লড়াই, নাটকীয়তা আর রোমাঞ্চে ঠাসা ১০ মাসের দীর্ঘ যাত্রা শেষে পর্দা নামলো ইউরোপের শীর্ষ চার ফুটবল লিগের। ফ্রেঞ্চ লিগ ওয়ানে কেবল অবনমনের প্লে-অফ ম্যাচটি বাকি থাকলেও চূড়ান্ত হয়ে গেছে শীর্ষ দলগুলোর ভাগ্য। ইউরোপের ঐতিহ্যবাহী শীর্ষ পাঁচ লিগ থেকে আগামী মৌসুমে কোন দলগুলো খেলবে চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ কিংবা কনফারেন্স লিগে?

আর কোন দলগুলোরই বা কপাল পুড়লো অবনমনের নির্মম গ্যাঁড়াকলে পড়ে? ইউরোপিয়ান ফুটবলের সেই চূড়ান্ত চালচিত্র দেখে নেওয়া যাক একনজরে।

ইংলিশ প্রিমিয়ার লিগ (EPL)

ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলের সেরা লড়াই শেষে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিয়েছে ৫টি দল। এর মধ্যে চমক দেখিয়েছে অ্যাস্টন ভিলা। অন্যদিকে ঐতিহ্যবাহী দল ওয়েস্টহামের অবনমন ঘটেছে।

চ্যাম্পিয়নস লিগ: ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, লিভারপুল, অ্যাস্টন ভিলা ও ম্যানচেস্টার ইউনাইটেড।

ইউরোপা লিগ: বোর্নমাউথ ও সান্ডারল্যান্ড।

কনফারেন্স লিগ: ব্রাইটন।

অবনমন (রেলিগেশন): ওয়েস্টহাম, বার্নলি ও উলভস।

আরও পড়ুন:
চ্যাম্পিয়নস লিগে বায়ার্নকে বিদায় করে টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি

লা লিগা (La Liga)

স্প্যানিশ ফুটবলে এবার চ্যাম্পিয়নস লিগের টিকিট কেটেছে ৫টি পরাশক্তি। তবে গত আসরগুলোতে চমক দেখানো জিরোনার মতো দলের অবনমন এবার বড় ধাক্কা।

চ্যাম্পিয়নস লিগ: রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ভিয়ানিয়াল, আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল বেতিস।

ইউরোপা লিগ: সেল্তা ভিগো।

কনফারেন্স লিগ: গেতাফে।

অবনমন (রেলিগেশন): জিরোনা, মায়োর্কা ও রিয়াল ওভেদো।

বুন্দেসলিগা (Bundesliga)

জার্মান লিগে বায়ার্ন-ডর্টমুন্ডের মতো চেনা মুখগুলো নিজেদের দাপট ধরে রেখে শীর্ষ চারে থেকে লিগ শেষ করেছে।

চ্যাম্পিয়নস লিগ: বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড, আরবি লাইপজিগ ও স্টুটগার্ট।

ইউরোপা লিগ: বেয়ার লেভারকুসেন ও হফেনহেইম।

কনফারেন্স লিগ: ফ্রেইবুর্গ।

অবনমন (রেলিগেশন): হেইডেনহেইম ও সেন্ট পাউলি।

সিরি আ (Serie A)

ইতালিয়ান লিগে এবার ইন্টার, নাপোলি ও রোমার সাথে বড় চমক হিসেবে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিয়েছে নবাগত দল কোমো। তবে এসি মিলান ও জুভেন্টাসের মতো জায়ান্টদের খেলতে হবে ইউরোপা লিগে।

চ্যাম্পিয়নস লিগ: ইন্টার মিলান, নাপোলি, রোমা ও কোমো।

ইউরোপা লিগ: এসি মিলান ও জুভেন্টাস।

কনফারেন্স লিগ: আতালান্তা।

অবনমন (রেলিগেশন): ক্রেমোনেস, ভেরোনা ও পিসা।

ফ্রেঞ্চ লিগ ওয়ান (Ligue 1)

ফ্রান্সে পিএসজি যথারীতি শীর্ষে থেকে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে। তবে লিগের টিকে থাকার চূড়ান্ত লড়াই এখনো শেষ হয়নি, ঝুলে আছে প্লে-অফের ভাগ্যে।

চ্যাম্পিয়নস লিগ: পিএসজি, লঁস ও লিল।

ইউরোপা লিগ: মার্শেই ও রেনে।

কনফারেন্স লিগ: মোনাকো।

অবনমন (রেলিগেশন): নঁতে ও মেইজ।

প্লে-অফ (অবনমন এড়ানোর লড়াই): নিস ও সেন্ট এতিয়েনে।

আরও পড়ুন:
চ্যাম্পিয়নস লিগ জিতবে কে? জানিয়ে দিল অপ্টা সুপারকম্পিউটার!