FIFA world cup

বিশ্বকাপ ট্রফি ফুটবল ইতিহাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতীক। সোনালি রঙের এটি শুধু জয়ের স্মারক নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য কিংবদন্তির হাসি, কান্না ও আবেগ। পেলে, ম্যারাডোনা, মেসি, জিদান, বেকেনবাওয়ার—এই নামগুলোর সঙ্গে ট্রফির সম্পর্ক প্রতিটি ফুটবলপ্রেমীর কাছে স্বীকৃত।

প্রতিটি বিশ্বকাপের মঞ্চে ট্রফি উঁচিয়ে ধরে উদযাপন করা ফুটবলারদের জন্য জীবনের স্বপ্ন। তবে এটির ইতিহাসে লুকিয়ে আছে নানা রহস্য, চুরি এবং নকল ট্রফির ঘটনা, যা কোনো থ্রিলারকেও হার মানাবে।

জুলে রিমে ট্রফি: প্রথম বিশ্বকাপের স্মারক

বিশ্বকাপের প্রথম ট্রফি ছিল জুলে রিমে ট্রফি, যা ব্যবহৃত হয়েছে ১৯৩০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত। ফরাসি ভাস্কর অ্যাবেল লাফ্ল্যুর নকশায় এতে সোনালি গ্রিক বিজয়দেবী নাইকিকে দেখানো হয়েছে, মাথার ওপর কাপ ধরে এবং গলায় বিজয়ের মালা। বেসে ছিল নীল ল্যাপিস লাজুলি পাথর, যা ট্রফিটিকে আরোপ করেছিল এক অনন্য সৌন্দর্য।

শুরুতে এটি ‘ভিক্টরি’ নামে পরিচিত ছিল। ১৯৪৬ সালে ফিফার সভাপতি জুলে রিমের সম্মানে ট্রফির নাম রাখা হয় জুলে রিমে ট্রফি। প্রথম বিজয়ী দেশ উরুগুয়ে, এবং ট্রফিটি পৌঁছেছিল ১৯৩০ সালে ‘কঁতে ভেরদে’ জাহাজে।

লুকানো, চুরি এবং অবিশ্বাস্য ঘটনা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ট্রফি ইতালিতে ছিল। নিরাপত্তার জন্য ইতালির ফুটবল প্রধান অত্তোরিনো বারাসি ট্রফিটিকে নিজের শোবার ঘরে, বিছানার নিচে জুতার বাক্সে লুকিয়েছিলেন।

১৯৬৬ সালে ইংল্যান্ডে চুরি হওয়া ট্রফি উদ্ধার করেছিলেন ডেভিড করবেট এবং তার কুকুর পিকলস। এই কাহিনি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ ঘটনা হিসেবে ধরা হয়।

১৯৭০ সালে পেলের ব্রাজিল তৃতীয়বার শিরোপা জিতলে ট্রফি স্থায়ীভাবে ব্রাজিলে চলে যায়। তবে ১৯৮৩ সালে চুরি হয়ে যায় এবং আর ফিরে আসে না; ধারণা করা হয় চোরেরা এটি গলিয়ে সোনার বার বানিয়ে বিক্রি করেছে।

Brazil Legend Pele
আসল জুলে রিমে ট্রফি হাতে পেলে। ছবি: ফিফা

নতুন ফিফা বিশ্বকাপ ট্রফি: ১৯৭৪ থেকে আজও

১৯৭৪ সালে ফিফা নতুন ফিফা বিশ্বকাপ ট্রফি চালু করে। ইতালির সিলভিও গাজানিগা নকশা করেছিলেন। নতুন ট্রফিটি ৩৬.৫ সেন্টিমিটার উঁচু, ৫ কেজি ওজনের, ১৮ ক্যারেট সোনার তৈরি। বেসে দুটি স্তর মালাকাইট পাথর আছে।

এই ট্রফি শুধুমাত্র বিশ্বজয়ী ফুটবলার, ফিফা সভাপতি এবং রাষ্ট্রপ্রধানরা স্পর্শ করতে পারেন। বিজয়ী দল এখন পায় রেপ্লিকা ট্রফি, যা সোনার প্রলেপযুক্ত ব্রোঞ্জ দিয়ে তৈরি।

Argentina legend Maradona
বিশ্বকাপ ট্রফি হাতে ম্যারাডোনা। ছবি: ফিফা

কিংবদন্তি এবং ট্রফির সঙ্গে সম্পর্ক

ফুটবলারদের জন্য বিশ্বকাপ ট্রফি কেবল জয়ের প্রতীক নয়, এটি ইতিহাসের জীবন্ত সাক্ষী। প্রতিটি শিরোপা, প্রতিটি উদযাপন এবং প্রতিটি চমকপ্রদ ঘটনা ট্রফিকে করেছে একটি জীবন্ত কিংবদন্তি।

বিশ্বকাপ জিতে প্রথম দেশ ব্রাজিল। সর্বশেষ আর্জেন্টিনা ২০২২ সালে তৃতীয়বার ট্রফি জিতেছে। বিশেষ ঘটনা হিসেবে, নেলসন ম্যান্ডেলা ২০১০ সালে একটি রেপ্লিকা ট্রফি উপহার পেয়েছিলেন, যা একমাত্র ব্যক্তির জন্য অনুমোদিত ছিল।