মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রিমিয়ার লিগ ক্রিকেটের (এমপিএল) সিজন ১৪-এর উদ্বোধন হয়েছে

দেশের অন্যতম শীর্ষ বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রিমিয়ার লিগ ক্রিকেটের (এমপিএল) সিজন ১৪-এর জমকালো উদ্বোধন হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) শহরতলির বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের খেলার মাঠে লিগের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং এমইউ স্পোর্টস ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এমপিএল সিজন ১৪’র টাইটেল স্পন্সর ফেইথ আইডি এবং পাওয়ার্ড বাই স্পন্সর ক্রাউন এক্সিস ইভেন্টসের প্রতিনিধিবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব আয়োজিত এমপিএল সিজন ১৪-এ অংশগ্রহণ করছে ১২টি টিম। চারটি গ্রুপে ভাগ হয়ে টিমগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে।

আরও পড়ুন: মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের নতুন কমিটি গঠন

উদ্বোধনী দিনে ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন টিমের মুখোমুখি হয় বিবিএ স্ট্রাইকার্স টিম। ২৬ রানের ম্যাচটি জিতে নেয় বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন।

লিগের সার্বিক তত্ত্বাবধান করছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য দায়িত্বশীলগণ।