দেশের অন্যতম শীর্ষ বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের ২০২৫-২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এক বছরের জন্য এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
স্পোর্টস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমেরিটাস ড. তৌফিক রহমান চৌধুরী। পৃষ্ঠপোষক হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী।
ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ইশরাত ইবনে ইসমাইল, উপদেষ্টামণ্ডলীতে আছেন অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিন, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খন্দকার রাজিন সালেহ আলম, সিএসসি বিভাগের সিনিয়র লেকচারার রিশাদ আমিন পুলক।
ছাত্র উপদেষ্টা হিসেবে আছেন এম জেড ফজলে রাব্বি এবং সুলতানুল আরেফিন ইমন।
নবগঠিত ক্লাব কমিটিতে সভাপতি হয়েছেন আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক শাহরিয়ার রিফাত। এছাড়া সহসভাপতি পদে আব্দুল বাসিত জাহিদ ও ফাইয়াজ মাহমুদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন ফারদিন হোসাইন, মোহাইমিন খান আবিদ, ইমন ইসলাম, তাহসিন আহমেদ, মামনুর রশিদ জয় ও মিনহাজ চৌধুরী। কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন আদনান ওয়াহিদ ও মোতাহার মাহমুদ।

