ক্রিকেটকে সচল করতে কয়েকটি উপকমিটি গঠন করেছে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি। জেলা ক্রিকেট কমিটি, ১ম বিভাগ লিগ কমিটি, দ্বিতীয় বিভাগ লিগ কমিটি ও স্কুল ক্রিকেট কমিটি গঠন করা হয়েছে।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য এমরান আহমদ চৌধুরী আছেন জেলা ক্রিকেট কমিটির সভাপতির দায়িত্বে। এই উপকমিটিতে সহ-সভাপতি সাদাত হোসেন, সম্পাদক আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী অনী, সহ-সম্পদাক মঈন হায়দার।
জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব নুর হোসেন কমিটিতে সদস্য হিসেবে আছেন। এছাড়াও সদস্য হিসেবে আছেন কবির আহমদ, ইউসুফ কবির তুহিন, পাপলু দত্ত, খন্দকার রাজিন সালেহ আলম, বিসিবির কাউন্সিলর সৈয়দ ফজলে এলাহী অভী, ইমরান আজাদ, মহিলা প্রতিনিধি আলেয়া ফেরদৌসী তুলি, চ্যাম্পিয়ন ও রানার্সআপ ক্লাবের প্রতিনিধিরা।
প্রথম বিভাগ লিগ কমিটির সভাপতি হয়েছেন আব্দুর রকিব, সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, সম্পাদক কবির আহমদ, সহ-সম্পাদক এটিএম ইকরাম। এই উপকমিটিতেও জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব নুর হোসেন সদস্য হিসেবে রয়েছেন। এছাড়াও নিজাম আলাদীন, পিন্টু কুমার বৈদ্য, নাজিম উদ্দিন সাহান, আজিমুল করিম চৌধুরী ইভান, পলাশ কর ও লিগের ১০টি ক্লাবের প্রতিনিধিরা সদস্য হিসেবে আছেন।
দ্বিতীয় বিভাগ লিগ কমিটির সভাপতি হয়েছেন ইশতিয়াক আহমদ সিদ্দিকী। এখানে সহ-সভাপতি আলীমুস সাদাত চৌধুরী, সম্পাদক ইউসুফ কবির তুহিন, সহ-সম্পাদক সালেহ আহমদ শাহিন। সদস্যরা হলেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব নুর হোসেন, এ এস এম শাকিল, আবু ফজল মোহাম্মদ ইয়াহইয়া, তানভীর আলম রনি, ওমর মাহবুব, মহিলা প্রতিনিধি সেলিনা আক্তার চৌধুরী ও দ্বিতীয় বিভাগ লিগের ১০ ক্লাবের প্রতিনিধি।
স্কুল ক্রিকেট কমিটির আহ্বায়ক দীপাল কুমার সিংহ, সদস্য হিসেবে আছেন ফজলুর কবির মারজান, আহমেদ সাদিকুর রহমান তাজিন, তানভীর রহমান ও মৌওলা উজ জামান হাদী।
সিলেটের ক্রিকেটকে জাগিয়ে তুলতে এসব কমিটি কাজ করবে বলে জানিয়েছেন বিসিবির সিলেট জেলার কাউন্সিলর ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সৈয়দ ফজলে এলাহী অভী।

